চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইফতারের টেবিলে রাখুন পুষ্টিকর স্যুপ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৪৮ পূর্বাহ্ণ ১০, জুলাই ২০১৫
অন্যান্য
A A

রোজার দিনগুলো শেষ হয়ে আসছে। সারা মাস রোজা রাখতে গিয়ে বেশিরভাগ মানুষের শরীরের এনার্জি কমে যায়। তাই এনার্জি ফিরিয়ে আনতে দরকার সাস্থ্যকর ও পুষ্টিকর খাবার। রোজার শেষদিকে এসে শেষ কয়েকটি দিন পুষ্টিকর স্যুপ ইফতারের টেবিলে পরিবেশন করুণ। দেখবেন ছোট-বড় সবার এনার্জি আবার ফিরে আসবে।

ভিন্ন স্বাদের মুরগির হাড়ের সুপ
উপকরণ
মুরগির হাড় ৫০০ গ্রাম, পেঁয়াজকুচি ২ টেবিল চামচ, রসুন কুচি ১ টেবিল চামচ, আদা কুচি আধা চা চমচ, গোল মরিচ গুঁড়ো আধা চা চমচ, লবণ ১ চা চামচ, মাখন ১ টেবিল চামচ, লেবুর রস ১ চা চামচ, টমেটো সস ১ টেবিল চামচ, কর্ণফ্লাওয়ার ১ চা চামচ, ডিম ১ টি, ধনে পাতা কুচি ১ চা চামচ, পানি ৫ কাপ।
প্রস্তুত প্রণালি
চুলায় প্রথমে পানি দিয়ে হাড়গুলো সেদ্ধ করে নিন। পানি প্রায় দুই কাপ পরিমাণ হয়ে আসলে পানিটা ছেকে নিন। এরপর অন্য একটি পাত্রে পেঁয়াজ, রসুন, আদা কুচি একসঙ্গে মাখন দিয়ে ভেজে বেরেস্তা করুণ। এবার ছেকে রাখা পানি আবার চুলায় দিয়ে ডিম, কর্ণফ্লাওয়ার, লেবুর রস, টমেটো সস দিয়ে নাড়তে থাকুন। একটু ঘন হয়ে আসলে চুলা থেকে নামিয়ে বেরেস্তা দিয়ে গরম গরম পরিবেশন করুণ ভিন্ন স্বাদের মুরগির হাড়ের সুপ।

নুডুলস-সবজি-চিংড়ি স্যুপ
উপকরণ
স্টিক নডুলস ১০/১২টি, বড় চিড়িং ৫/৬টি (খোসা ছাড়ানো), মাশরুম ৫০ গ্রাম, বাধা কপি কুচি আধা কাপ, গাজর কুচি ১ টেবিল চামচ, কাচা মরিচ কুচি ১ টেবিল চামচ, কর্নফ্লাওয়ার ২ টেবিল চামচ, টমেটো সস ২ টেবিল চামচ, আদা বাটা ১ চা চামচ, পুদিনা পাতা কুচি সামান্য পরিমাণ, গোল মরিচ গুঁড়ো ১ চিমটি, লবণ স্বাদমতো।

প্রস্তুত প্রণালি
প্রথমে একটি পাত্রে আদা বাটা দিয়ে পানি চুলায় জ্বাল দিন। এবার নুডুলস, সবজি ও চিংড়িগুলো একই পানিতে সেদ্ধ করে নিন। একটি বাটিতে আধা কাপ পানিতে কর্নফ্লাওয়ার আর টমেটো সস মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করুণ। এরপর সেদ্ধ করা নুডুলস-সবজি ও চিংড়িতে মিশ্রণটি আস্তে করে ঢেলে নেড়ে নিন। লক্ষ্য রাখবেন যাতে মিশ্রনটি জমাট বেধে না যায়। সুপটি ঘন হয়ে আসলে পুদিনা পাতা কুচি দিয়ে গরম গরম ইফতারের টেবিলে পরিবেশন করুন নুডুলস-সবজি-চিংড়ি।

চিকেন অ্যান্ড পাস্তা সুপ
উপকরণ
চিকেন স্টক ৮ কাপ, মুরগির বুকের মাংসের টুকরো ১ কাপ, পাস্তা ২৫০ গ্রাম, আদা কুচি আধা চা চামচ, রসুন কুচি আধা চা চামচ, গোল মরিচ গুঁড়ো আধা চা চামচ, লবণ স্বাদমতো, টমেটো পেস্ট আধা চা চামচ, টমেটো কেচাপ আধা চা চামচ, পেঁয়াজ ফালি ২ টেবিল চামচ, টেস্টিং সল্ট আধা চা চামচ, তেল ২ টেবিল চামচ।

প্রস্তুত প্রণালি
প্রথমে একটি পাত্রে তেল গরম করে আদা ও রসুন কুচি ভাজুন। পরে মুরগির মাংসগুলো ভেজে নিন। এরপর মুরগির স্টক দিয়ে ভালো করে রান্না করুন। টমেটো পেস্ট, কেচাপ, সেদ্ধ করা পাস্তা, লবণ, গোল মরিচ গুঁড়ো ও টেস্টিং সল্ট দিয়ে ভালো করে রান্না করুন।

Reneta

রান্না হয়ে গেলে ধনে পাতা কুচি দিয়ে মজার এই স্যুপটি ইফতারে ছোট বড় সবার সঙ্গে উপভোগ করুণ। 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খাবাররমজানরোজা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: আইন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান এমপি (সংগৃহীত)।

মামলার জট কমাতে নতুন উদ্যোগ, এক বছরে মামলা ২০ লাখে নামানোর লক্ষ্য

জুলাই ২১, ২০২৬

মাগুরায় পানিতে ডুবে দুই বোনের মর্মান্তিক মৃত্যু

জুলাই ২১, ২০২৬

ভারতীয় ৪ নাবিকের মৃত্যুর ঘটনায় রাশিয়াকে ভারতের কড়া প্রতিবাদ

জুলাই ২১, ২০২৬

দেশে নেমে লাল গালিচা সংবর্ধনা পেয়েছে আর্জেন্টিনা

জুলাই ২১, ২০২৬

মালয়েশিয়ায় কর্মী পাঠাতে অনিয়ম ও প্রতারণা, ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT