চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইপিএলে চ্যাম্পিয়ন্স লিগের দ্বৈরথ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:১২ অপরাহ্ণ ২০, এপ্রিল ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

গত বুধবার ইতিহাদ স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে অন্যতম সেরা দ্বৈরথ উপহার দেয়া ম্যানচেস্টার সিটি ও টটেনহ্যাম হটস্পার আবার মুখোমুখি। সিটির জন্য শিরোপার পথে এগিয়ে যাওয়া আর স্পারদের জন্য টেবিলের সেরা চারে থাকা—এমন সমীকরণে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচটি খুব গুরুত্বপূর্ণ। তাই ইতিহাদে এবারও কি দেখা মিলবে রোমাঞ্চকর এক ফুটবল দ্বৈরথের?

আর পাঁচটি ম্যাচ জিতলেই এক দশকের মধ্যে প্রথম দল হিসেবে টানা দ্বিতীয়বার প্রিমিয়ার লিগ শিরোপা ধরে রাখতে সমর্থ হবে ম্যানসিটি। যদিও তাদের জন্য কাজটি কঠিন করে তুলেছে লিভারপুল। ইয়ুর্গেন ক্লপের দল দুই পয়েন্টে এগিয়ে, যদিও অল রেডরা সিটির চেয়ে একটি ম্যাচ বেশি খেলেছে।

লিভারপুলের বাকি চার ম্যাচ। বলাবাহুল্য, চারটি ম্যাচেই অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষ তাদের। ক্লপের দল খেলবে কার্ডিফ সিটি, হাডার্সফিল্ড, নিউক্যাসল ও উলভারহ্যাম্পটনের বিপক্ষে। অন্যদিকে সিটিকে খেলতে হবে টটেনহাম, ম্যানইউ, বার্নলে, লেস্টার ও ব্রাইটনের সঙ্গে।

একটি সময় ‘কোয়াড্রপল’ বা চার শিরোপার স্বপ্ন দেখছিল ম্যানসিটি। চ্যাম্পিয়ন্স লিগে হেরে যাওয়ার পরও তাদের সামনে ‘ট্রেবল’ জয়ের সুযোগ রয়েছে। তবে লিগ জেতা কঠিনই।

সিটির সমৃদ্ধ রিজার্ভ বেঞ্চ ইউরোপে কাজে আসেনি ঠিক, তবে এটা লিগে ব্যবধান গড়ে দিতে পারে। ফার্নান্দিনহো, লেরয় সানে, রিয়াদ মাহরেজ, গ্যাব্রিয়েল জেসুস, নিকোলাস ওটামেন্ডি কিংবা জন স্টোনসকে বসিয়ে রাখার বিলাসিতা সিটির মতো খুব কম দলই দেখাতে পারে।

অন্যদিকে টটেনহ্যামস্ট্রাইকার সংকটে ভুগছে। দলসেরা স্ট্রাইকার হ্যারি কেন ইনজুরিতে। ইতিহাদে বুধবারের ম্যাচে চোট নিয়ে মাঠ ছাড়েন মিডফিল্ডার মুসা সিসোকো।

Reneta

স্পার্সরা এদিন যদি টানা পঞ্চমবারের মতো অ্যাওয়ে ম্যাচে হেরে যায়, তবে তারা পরেরদিনই ছিটকে পড়বে শীর্ষ চার অবস্থান থেকে। ৩৩ ম্যাচে টটেনহামের পয়েন্ট ৬৭, সমান ম্যাচে আর্সেনালের ৬৬। আর টটেনহ্যাম হারলে রোববার ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে জিতে তৃতীয় স্থানে উঠে যাওয়ার সম্ভাবনা আছে আর্সেনানের। ৩৪ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে পাঁচে থাকা চেলসিও সোমবার বার্নলেকে হারিয়ে উঠে যেতে পারে চতুর্থ স্থানে। তখন স্পারদের জায়গা হবে পাঁচে। ৩৪ ম্যাচে ৮৫ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল, ৩৩ ম্যাচে সিটির পয়েন্ট ৮৩।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইপিএলচ্যাম্পিয়ন্স লিগ
শেয়ারTweetPin

সর্বশেষ

বিজয়ের পথেই রাজনীতিতে নামছেন সুরিয়া?

জুন ৩০, ২০২৬

জোতার মৃত্যুবার্ষিকীর দিনে, জোতার ‘অনুপ্রেরণায়’ নামবে পর্তুগাল

জুন ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ২ শিশুর মৃত্যু

জুন ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্যারিস্টার রফিকুল ইসলামের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রীর প্রতিনিধি

জুন ৩০, ২০২৬

৮৬-তে সৈয়দ আব্দুল হাদী, দিনভর বিশেষ আয়োজনে চ্যানেল আই

জুন ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT