চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইন্দোনেশিয়ায় ভূমিকম্প-সুনামি: লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:০৪ অপরাহ্ণ ২৯, সেপ্টেম্বর ২০১৮
আন্তর্জাতিক
A A
ইন্দোনেশিয়া-ভূমিকম্প-সুনামিতে মৃত্যু

ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপের মধ্যাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প ও এরপর ভয়াবহ সুনামির আঘাতে শেষ খবর পর্যন্ত ৩৮৪ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন।

এর আগে পাওয়া তথ্যে বলা হয়েছিল, ভূমিকম্প ও সুনামি মিলে কমপক্ষে ৪৮ জনের মৃত্যু হয়েছে। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। এর কয়েক ঘণ্টার মধ্যেই সংবাদ সম্মেলনে দেয়া তথ্যে মৃতের সংখ্যা এক লাফে বেড়ে ৩৮৪তে গিয়ে ঠেকে।

তবে এখানেই শেষ নয়। ভয়াবহ এই প্রাকৃতিক দুর্যোগে নিহতের সংখ্যা আরও অনেক বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

এছাড়াও এখন পর্যন্ত ২৯ জন নিখোঁজ থাকার খবর পাওয়া গেছে। আহত হয়েছে ৫৪০ জন।

ইন্দোনেশিয়া-ভূমিকম্প-সুনামিতে মৃত্যু
হাসপাতাল ভেঙে পড়ায় খোলা আকাশের নিচে চলছে চিকিৎসা

জাকার্তা পোস্ট জানিয়েছে, শুক্রবার স্থানীয় সময় বিকেল থেকে ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপের কেন্দ্রে অবস্থিত ডংগালা এলাকায় পর পর বেশ কয়েকটি ভূমিকম্প আঘাত হানে। এর মধ্যে সন্ধ্যা ৬টা ২ মিনিটে আঘাত করা ভূমিকম্পটি ছিল রিখটার স্কেলে ৭.৫ মাত্রার।

ভূমিকম্পের পরপরই ওই এলাকায় সুনামি সতর্কতা জারি করে ইন্দোনেশিয়ার ভূ-তাত্ত্বিক সংস্থা। কিন্তু এক ঘণ্টার মধ্যেই সেই সতর্কতা তুলে নেয়া হয়। ওই সময় আঘাত করে তীব্র জলোচ্ছ্বাস।ইন্দোনেশিয়া-ভূমিকম্প-সুনামিতে মৃত্যু

Reneta

এমন সিদ্ধান্তের জন্য ব্যাপক সমালোচনার মুখে পড়েছে সংস্থাটি। তবে তাদের দাবি, তাদের সতর্কতা জারি থাকা অবস্থায়ই সুনামি আঘাত করেছিল।

এই সুনামির ঢেউয়ের উচ্চতা বিভিন্ন জায়গায় ০.৫ মিটার থেকে ৩ মিটার (১০ ফুট) পর্যন্ত ছিল। মূলত ডংগালার উপকূলীয় এলাকা এবং পালু শহর আক্রান্ত হয় সুনামিতে।

ইন্দোনেশিয়ার ন্যাশনাল ডিজাস্টার অ্যান্ড মিটিগেশন এজেন্সির (বিএনপিবি) মুখপাত্র সুতপো পারউয়ো নুগ্রহো শনিবার সংবাদ সম্মেলনে হতাহতের সংখ্যাটি নিশ্চিত করে জানান, ডংগালা এবং পালুর সঙ্গে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন রয়েছে। বিশেষ করে ডংগালার ধারেকাছে এখন পর্যন্ত উদ্ধারকারী বাহিনী পৌঁছাতে পারেনি। তবে পালুতে চেষ্টা চলছে।ইন্দোনেশিয়া-ভূমিকম্প-সুনামিতে মৃত্যু

পুরো এলাকায় সাতটি সরকারি বিদ্যুৎকেন্দ্র বিধ্বস্ত হয়ে বন্ধ হয়ে গেছে। এ কারণে টেলিফোন সংযোগও ক্ষতিগ্রস্ত হয়েছে।

সুতপো জানান, শুক্রবার রাতে পালুতে একটি বিচ ফেস্টিভাল হওয়ার কথা ছিল। এ কারণে ভূমিকম্পের সময় সেখানে অসংখ্য মানুষ ছিল। ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারির পরও সেখানে অনেকেই তাৎক্ষণিকভাবে সরে না যাওয়ায় সুনামির শিকার হয়। আর এ কারণেই পালুর তালিজ সমুদ্র সৈকতে অনেকগুলো মরদেহ পাওয়া গেছে।ইন্দোনেশিয়া-ভূমিকম্প-সুনামিতে মৃত্যু

ভূমিকম্পের বেশ কিছু ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। সেখানে দেখা যায়, লোকজন আতঙ্কে ছুটোছুটি করছে, এরই মাঝে ভেঙে পড়ছে আশপাশের স্থাপনা। ভূমিকম্পের কিছুক্ষণের মধ্যেই সুনামি ক্ষয়ক্ষতি বাড়িয়েছে আরও বেশি।

এছাড়া সুনামির ভিডিওগুলোতেও দেখা গেছে বিশাল স্রোত ভাসিয়ে নিয়ে যাচ্ছে স্থাপনা ও যানবাহন।

এখনো কিছুক্ষণ পর পর ওই এলাকায় আফটারশক অনুভূত হচ্ছে বলে জানিয়েছে বিবিসি।

I just opened my watsap grup and This Tsunami seen on Palu, Sulawesi. They recorded this in the top floor of the mall. Our friend’s family confirmed this.. #PrayForDonggala Celebes Sulawesi Indonesia ? pic.twitter.com/vlTmDjCp3h

— WID (@wjjeje) September 28, 2018

গত মাসেও ইন্দোনেশিয়ার লম্বক দ্বীপে ধারাবাহিক ভূমিকম্প আঘাত হানে। এতে কয়েকশ’ মানুষ নিহত হয়। এর মধ্যে গত ৫ আগস্ট শক্তিশালী ভূমিকম্পে প্রাণ হারায় ৪৬০ জনের বেশি মানুষ। এবারের ভূমিকম্পটি লম্বকের ভূমিকম্পের চেয়েও বেশি ধ্বংসাত্মক বলে আশঙ্কা করা হচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইন্দোনেশিয়াইন্দোনেশিয়া-ভূমিকম্পলিড নিউজসুনামি
শেয়ারTweetPin

সর্বশেষ

গোল্ডেন বুটের লড়াইয়ে সবার ওপরে এমবাপ্পে-মেসি

জুলাই ১৩, ২০২৬

যুক্তরাজ্যে তীব্র তাপদাহে দুই মাসে ২ হাজার ৭০০ জনের বেশি মৃত্যু

জুলাই ১৩, ২০২৬

আট বছর পর রাজের পরিচালনায় জাহিদ হাসান

জুলাই ১৩, ২০২৬
ছবি: প্রতিনিধির পাঠানো ফুটেজ থেকে নেয়া।

মাছ ধরা জালে উঠে এলো ৯ ফুট অজগর

জুলাই ১৩, ২০২৬

আগামী এক বছরে ৪১ লাখ পরিবার ফ্যামিলি কার্ড পাবে: প্রধানমন্ত্রী

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT