চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইন্দোনেশিয়ার ওপর থেকে ফিফার নিষেধাজ্ঞা প্রত্যাহার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:২৯ অপরাহ্ণ ১৪, মে ২০১৬
স্পোর্টস
A A

প্রায় এক বছর হতে চলা ইন্দোনেশিয়ার ফুটবল নিষেধাজ্ঞা এবার প্রত্যাহার করে নিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা ফিফা। ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো গতকাল শুক্রবার মেক্সিকোতে ফিফার ৬৬তম বার্ষিক কংগ্রেসে এ তথ্য জানান।

ফিফা প্রেসিডেন্ট জানান, সরকারের হস্তক্ষেপের জের ধরে ইন্দোনেশিয়াকে শাস্তি দেওয়া হয়েছিল। এখন আমরা সে শান্তি তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

কারণ এশিয়াতে ফুটবলের চাহিদা রয়েছে। অনেকে ভালো ফুটবলও খেলছে।

Banglabid

এদিকে ফিফার এমন সিদ্ধান্তে সাধুবাদ জানিয়েছে এশিয়ান ফুটবল ফেডারেশন। এএফসি প্রেসিডেন্ট ও ফিফার ভাইস প্রেসিডেন্ট শাইখ সালমান বিন ইব্রাহিম আল খালিফা বলেন, এমন সিদ্ধান্ত অবশ্যই দেশের ফুটবলের জন্য কল্যাণকর। ইন্দোনেশিয়ার সরকার ও ক্রীড়া মন্ত্রাণালয়ের মধ্যে যে দ্বন্দ্ব ছিল তা মিটে গেছে। এখন দেশটির ফুটবলের জাগরণের সময়।

২০১৫ সালে ইন্দোনেশিয়ার ফুটবল অ্যাসোসিয়েশনের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে ঘরোয়া ফুটবল লিগ স্থগিত করে সে দেশের ক্রীড়া ও যুব মন্ত্রণালয়।

পরে এই সমস্যা সমাধানের জন্য ২৯ মে পর্যন্ত সময় বেধে দেয় ফিফা। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে আশানুরূপ কোনো অগ্রগতি না হওয়ায় নিষেধাজ্ঞার মতো কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হয় ফিফা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ফিফা
শেয়ারTweetPin

সর্বশেষ

এসএসসিতে কুমিল্লা জেলায় প্রথম ইভা

আগস্ট ১২, ২০২৬

বিটিভির ডিজি হিসেবে কাজী জেসিনের প্রথম কার্যদিবস

আগস্ট ১১, ২০২৬

মোস্তাফিজকে আবারও রেখে দিলেও সাকিব-তাসকিনকে ছেড়ে দিয়েছে দল

আগস্ট ১১, ২০২৬

আবারও মেসি-সুয়ারেজের সাথে জুটি গড়তে পারেন নেইমার

আগস্ট ১১, ২০২৬

জীবন বাঁচাতে ও পরিবেশ রক্ষায় গাছের কোন বিকল্প নেই: ময়মনসিংহ জেলা প্রশাসক

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT