চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইন্দিরা গান্ধীর চরিত্রে দেখা যাবে কঙ্গনাকে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:১৮ অপরাহ্ণ ৩০, জানুয়ারি ২০২১
বিনোদন
A A

সম্প্রতি ‘থালাইভি’র কাজ শেষ করেছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। যেখানে তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতার ভূমিকায় দেখা যাবে তাকে। সেই ছবি মুক্তির আগেই ভারতের আরেক আইকনিক রাজনৈতিক ব্যক্তিত্ব, দেশটির প্রথম এবং একমাত্র প্রাক্তন নারী প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ভূমিকায় অভিনয় করার ঘোষণা দিলেন কঙ্গনা।

আসন্ন এই ছবিটির পরিচালনার দায়িত্বে থাকছেন সাই কবীর এবং প্রযোজনা করছেন কঙ্গনার নিজস্ব প্রযোজনা সংস্থা মনিকর্ণিকা ফিল্মস।

এ বিষয়ে একটি বিবৃতিতে কঙ্গনা জানান, আমরা একটি প্রোজেক্ট নিয়ে কাজ করছি। চিত্রনাট্য প্রায় চূড়ান্ত পর্বে রয়েছে। তবে এটা ইন্দিরা গান্ধীর বায়োপিক নয়। এটা পিরিয়ড ছবি। বিস্তারিতভাবে বললে পলিটিক্যাল ড্রামা, যা আজকের জেনারেশনকে ভারতের সামাজিক-রাজনৈতিক প্রেক্ষাপট বুঝতে সাহায্য করবে।

তিনি বলেন, মূলত স্বাধীনতা পরবর্তী ভারতের রাজনৈতিক ইতিহাসের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা নিয়ে তৈরি হবে ছবিটি। সেখানে থাকবে ‘ব্লু স্টার অপারেশন’ এবং জরুরি অবস্থার মতো বিষয়গুলি’।

ইন্দিরা গান্ধীর ভূমিকায় অভিনয় করতে দারুণ উত্তেজিত স্বঘোষিত গেরুয়া সমর্থক কঙ্গনা। তার কথায় ইন্দিরা গান্ধী হলেন, ‘ভারতের ইতিহাসের সবচেয়ে আইকনিক নেতা’। তবে কঙ্গনা ছাড়া আসন্ন ছবিটিতে আর কে কে অংশ হচ্ছেন সেই বিষয়ে এখনো কোন খোলাসা করেননি তিনি।

তবে বলিউডের দাপুটে অভিনেতারা এই প্রোজেক্টের অংশ হচ্ছেন বলে ক্ষাণিকটা ইঙ্গিত দিয়েছেন অভিনেত্রী।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইন্দিরা গান্ধীকঙ্গনা রানাউতনেত্রীপ্রধানমন্ত্রীবলিউডভারতলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

‘গার্ডিয়ান অস্ট্রেলিয়া’র নতুন সম্পাদক ডেভিড মাঙ্ক

জুন ১৫, ২০২৬

ব্র্যাকের তিনটি শিখন তরীর উদ্বোধন

জুন ১৫, ২০২৬

‘গদর’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি নিয়ে যা জানালেন নির্মাতা

জুন ১৫, ২০২৬

নারীদের সৃজনশীল ও পেশাগত উন্নয়নে চালু করল ‘হার এশিয়াটিক সার্কেল’

জুন ১৫, ২০২৬

ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা

জুন ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT