চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ইন্ডাস্ট্রির অনেকেই ফোন ও খুদে বার্তায় প্রশংসা করছেন’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:০২ অপরাহ্ণ ২৭, এপ্রিল ২০২২
বিনোদন
A A
অভিনেতা স্টেজে পারফর্ম করছেন, আলো ও পটভূমিতে দর্শকরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের জনপ্রিয় ওটিটি প্লাটফর্ম চরকিতে উন্মোচিত হয়েছে ঈদে মুক্তি প্রতীক্ষিত ওয়েব ফিল্ম ‘৭ নাম্বার ফ্লোর’। রায়হান রাফী পরিচালিত তারকাবহুল এই ওয়েব ফিল্মের মাধ্যমে প্রথমবার অভিনয়ে পা রাখতে যাচ্ছেন দেশের মডেলিং সেক্টরে দাপট দেখানো ‘তারকা মডেল’ রাজ মানিয়া (আবদুল্লাহ আল মাহফুজ রাজ)।

ট্রেলারে তার উপস্থিতি নিয়ে চার দিক থেকে পাচ্ছেন তুমুল প্রশংসা। জানিয়েছেন, ইন্ডাস্ট্রির বহু নামিদামি মানুষও তার প্রথম সিনেমার ট্রেলার দেখে প্রশংসা বার্তা পাঠাচ্ছেন।

মঙ্গলবার রাতে ‘ফ্লোর নাম্বার ৭’ এর ট্রেলার প্রকাশিত হওয়ার পর থেকে নিজের মুঠোফোন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সব শ্রেণির মানুষের শুভেচ্ছা আর অভিনন্দন বার্তায় সিক্ত হচ্ছেন রাজ। এ বিষয়ে এই নবাগত অভিনেতা বলেন, ‘সিনেমা ও মডেলিং ইন্ডাস্ট্রির অনেকেই ফোন ও খুদে বার্তায় প্রশংসা করে বলছেন, নায়ক হিসেবে আমার উপস্থিতি পছন্দ হয়েছে তাদের! আমি অনেক খুশি হয়েছি। সবচেয়ে বেশি ভালো লাগছে যেসব নামী মানুষের সাথে ভালোমতো পরিচয় ছিল না তারাও উইশ করছেন।’

রাজ বলেন, ‘শুটিংয়ে চেষ্টার কমতি রাখিনি। পরিচালক যেভাবে যা বলেছেন তাই করেছি। ট্রেলার দেখার পর কেউ বলছে না যে প্রথম অভিনয় করেছি। এটাই আপাতত আমার জন্য বিরাট অনুভূতির। এখন ওয়েব ফিল্মটি মুক্তির অপেক্ষায় আছি। দর্শক কীভাবে নেয়, সেটা দেখতে মুখিয়ে আছি।’

এদিকে ‘ফ্লোর নাম্বার ৭’ এর ট্রেলার প্রকাশিত হওয়ার আলোচনায় জন্ম দিয়েছে। ধারণা করা হচ্ছে, শুটিং ইউনিট ও সিনেমা নির্মাণের নেপথ্য নিয়ে নির্মিত হয়েছে এই সিনেমা। রহস্যে মোড়ানো টানটান উত্তেজনায় ভরা গল্পের ইঙ্গিত আছে সোয়া দুই মিনিটের ট্রেলারে! পরিচালক রাফী জানান, ঈদের দিন চরকিতে এটি মুক্তি পাবে। সিনেমা হলে মুক্তির পরিকল্পনা নেই।

শুটিংয়ে প্রপ গান থেকে ছোড়া গুলিতে আচমকা মৃত্যু হয় সুপারস্টারের। দেশে শুরু হয় তোলপাড়! তাকে পরিকল্পিতভাবে খুন করা হয় নাকি মৃত্যুটি নিতান্তই রহস্যজনক; এই জট ও সিনেমার তারকাখ্যাতি, নায়িকা, প্রযোজক, পরিচালক, মেকাপম্যান থেকে সবকিছু উঠে আসছে ‘ফ্লোর নাম্বার ৭’-এ। সিনেমায় সুপারস্টারের চরিত্রেই অভিনয় করেছেন নবাগত রাজ মানিয়া।

তিনি ছাড়াও এই ওয়েব ফিল্মের মাধ্যমে অভিনয়ে ফিরলেন শাহরিয়ার নাজিম জয়। এছাড়া আরও অভিনয় করেছেন চিত্রনায়িকা বুবলী, তমা মির্জা, সুমন আনোয়ার সহ অনেকে।

ট্যাগ: ওটিটিওয়েব ফিল্মচরকিট্রেলারতমা মির্জাফ্লোর নাম্বার ৭বুবলীরাজরাজ মানিয়ারায়হান রাফীলিড বিনোদনশাহরিয়ার নাজিম জয়সিনেমাসুমন আনোয়ার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ঈদে বিটিভিতে ৩ পর্বের বিশেষ সিসিমপুর

পরবর্তী

করোনায় কোনো মৃত্যু নেই, নতুন শনাক্ত ২৩

পরবর্তী
চ্যানেল আই অনলাইন সংবাদ কেন্দ্রে মানুষজনের ভিড়, স্বাস্থ্যবিধি মানা হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনায় কোনো মৃত্যু নেই, নতুন শনাক্ত ২৩

বাংলাদেশ নারী ক্রিকেটার রুমানা ও জাহানারা ডাবলিনে টি-টোয়েন্টি ম্যাচের জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

টি-টুয়েন্টি আসর মাতাতে দুবাই যাচ্ছেন রুমানা-জাহানারা

সর্বশেষ

কলকাতা বইমেলায় বড় পরিবর্তন, গিল্ডের সভাপতি-সম্পাদক বাদ

আগস্ট ২৬, ২০২৬

তৃতীয় অধিবেশনে সংসদীয় কমিটি ও গুরুত্বপূর্ণ বিলকে অগ্রাধিকার: চিফ হুইপ

আগস্ট ২৬, ২০২৬

অর্থের অভাবে চিকিৎসা বন্ধ হবে না, সহযোগিতা করবে সরকার: সমাজকল্যাণ মন্ত্রী

আগস্ট ২৬, ২০২৬

মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমায় কমেছে তেলের দাম

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পাঁচ দিনের কর্মসূচি

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT