চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইন্টারের মুখোমুখি না হওয়ায় আনন্দিত ক্লপ!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৩৫ অপরাহ্ণ ০৯, মার্চ ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

‘আমি আনন্দিত এজন্য যে আমরা প্রতি সপ্তাহে ইন্টারের মুখোমুখি হই না। তারা খুব কঠিন প্রতিপক্ষ। তারা যোদ্ধা, তারা যোদ্ধা। আমরা যেসব অসুবিধার সম্মুখীন হয়েছি, তার কাছাকাছিই আমি ধারণা করেছিলাম। সত্যিকার অর্থেই ইন্টার দারুণ দল। তারা এমন ম্যাচের জন্য আসলেই উপযুক্ত।’

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ফিরতি লেগে ইন্টার মিলানের কাছে ১-০ গোলে হারের পর এভাবেই প্রতিপক্ষের বন্দনায় মাতেন লিভারপুল কোচ ইয়ূর্গেন ক্লপ।

সান সিরোতে হওয়া প্রথম লেগে ২-০ গোলে জয় পাওয়ায় দুই লেগ মিলিয়ে ২-১ ব্যবধানে কোয়ার্টার ফাইনালে উঠেছে অলরেডরা। তাই বলাই যায়, লিভারপুলের কান ঘেঁষে গুলি চলে গেছে।

এই ম্যাচে নিশ্চিত তিনটি গোলের সুবর্ণ সুযোগ হারিয়েছে লিভারপুল। মোহাম্মদ সালাহর নেয়া দুই শট ও জোয়েল মাতিপের হেড ক্রসবারে লেগে ফিরে আসায় অ্যানফিল্ডে তারা গোলের দেখা পায়নি।

বিষয়টির দিকে দৃষ্টিপাত করে ক্লপ বলেন, ‘দুর্দান্ত না খেললেও আমাদের (গোলের) পরিষ্কার সুযোগ ছিল। দুই লেগ মিলিয়ে সবকিছু ঠিক আছে। আমরা পার হয়ে গিয়েছি। আমরা এমন প্রতিপক্ষের বিরুদ্ধে আরও ভালো করতে পারতাম। সেটা না পারা জীবনকে অস্বস্তিকর করে তোলে।’

‘এটি সত্যিই একটি আকর্ষণীয় খেলা ছিল। শেষ পর্যন্ত আমরা খেলাটি হেরেছি, যা স্পষ্টতই দারুণ কিছু নয়। আমরা ঘরের মাঠের খেলায় হারাতে আসিনি।’

Reneta

‘প্রতিপক্ষ আমাদের জন্য সমস্যা তৈরি করেছিল। কিন্তু আমরা যদি আমাদের সুযোগ কাজে লাগাতাম, তাহলে এই ম্যাচে জিততাম। আমরা অনেক সহজ বলের নিয়ন্ত্রণ হারিয়েছি, যা ঘটতে পারে। যখন বল শুন্যে ভাসছিল, তখন এটিকে বাতাসের সঙ্গে থাপ্পড় খাওয়ার মতো মনে হচ্ছিল।’

‘পাল্টা আক্রমণ একেবারেই ছিল না। আমরা চ্যালেঞ্জ করার কাছাকাছি ছিলাম। কিন্তু চ্যালেঞ্জ করতে পারিনি। আমরা ছন্দময় গতি পাইনি, এটাই আমাদের অভাব ছিল।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইন্টার মিলানক্লপচ্যাম্পিয়ন্স লিগলিড স্পোর্টসলিভারপুল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বাংলাদেশ লেবার ফাউন্ডেশনের রোড শো

পরবর্তী

ইউক্রেনে আটকে পড়া ২৮ নাবিক দেশে ফিরেছেন

পরবর্তী

ইউক্রেনে আটকে পড়া ২৮ নাবিক দেশে ফিরেছেন

দু’দিনের মধ্যে কিয়েভ দখল করতে চেয়েছিলেন পুতিন: সিআইএ প্রধান

সর্বশেষ

পাসপোর্টে যুক্ত হচ্ছে আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি

জুলাই ১৯, ২০২৬

বিয়ের অনুষ্ঠানে মদ পান করার পর দুই জনের মৃত্যু

জুলাই ১৯, ২০২৬

টেলিভিশন উপস্থাপিকা সীনা মর্তুজা মারা গেছেন

জুলাই ১৯, ২০২৬
ইউএস-বাংলা এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবদুল্লাহ আল মামুন

সেপ্টেম্বরে কাঠমান্ডু রুটে ফিরছে ইউএস-বাংলা

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন মানবাধিকার সংস্থার

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT