চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ইন্টারভিউ দেখে আমার ইন্টারমিডিয়েটের স্মৃতি মনে পড়ছে’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:০০ অপরাহ্ণ ৩০, মে ২০১৬
অন্যান্য, সেলিব্রিটি সোশ‌্যাল
A A

এইচএসসি পরীক্ষায় জিপিএ ৫ পাওয়া ‘মেধাবীদের’ মান নিয়ে গত কয়েক বছর ধরেই সমালোচনা চলছে।
এরকমই তথাকথিত মেধাবীদের মেধার দৌড়ের এক হতাশাজনক চিত্র ফুটে উঠেছে একটি
বেসরকারি টেলিভিশনের সংবাদ প্রতিবেদনে।

প্রজন্মের এই রকম ‘মেধার’ পরিচয়ে
আক্ষেপ মেশানো এক ব্যাঙ্গাত্মক স্ট্যাটাস দিয়েছেন প্রবাসী লেখক মিলন
ফারাবী।

ফেসবুকে মিলন ফারাবী লিখেছেন, “জিপিএ ৫ তারকাদের জ্ঞানগম্যি নিয়ে অনবদ্য একটি টিভি রিপোর্ট এখন ফেসবুকে ভাইরাল ৷

সাংবাদিক ইন্টারভিউ দেখে আমার নিজের পোস্ট-ইন্টারমিডিয়েটের কিছু স্মৃতি মনে পড়ছে ৷ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে পার্টটাইম চাকরির জন্য গেছি তখনকার মেগাহিট ম্যাগাজিন যায়যায় দিন সম্পাদক শফিক রেহমানের কাছে ৷

ইস্কাটনের বাসায়। ভোরবেলা ৷ চাকুরি বড় দরকার ৷শফিক রেহমান তাচ্ছিল্যের সঙ্গে নানা প্রশ্ন করছিলেন ৷যেমন ইংরাজি কঠিন একটি শব্দের বানান ও অর্থ জিজ্ঞেস করলেন ৷পারলাম না ৷
তার শ্লেষ- কোন স্কুল ৷ ইন্টার কোন কলেজ!
বললাম, বিএম কলেজ ৷
-অ ৷ মাস্টাররা কিছু শেখায় পড়ায় না দেখছি ৷ ভার্সিটিতে চান্স করলে কেমন করে?
লজ্জায় মাথা কাটা গেল ৷ মুখ সোজা করে তাকাতে পারছিলাম না ৷
ইংরাজিতে কটু মন্তব্য করছিলেন তিনি ৷জানতে চাইলেন-এএফপি/এপি -তে কি হয় ৷
জবাব পারলাম ৷ জানতে চাইলেন, রয়টার্স কি ৷পারলুম ৷ আমার বাড়ি বরিশাল জেনে জানতে চাইলেন— কুয়াকাটা থেকে ঢাকার দূরত্ব কত ৷ করেক্ট ডিসট্যান্স বলো ৷ পারলাম না ৷
আবার তার ইংরাজিতে শ্লেষ ৷জানতে চাইলেন— আদ্দিস আবাবা আর লিমা কোনদেশের রাজধানী ৷পারলুম ৷
শফিক জল পান করলেন ৷ আরও কিছু জানতে চাইবেন মনে হচ্ছে ৷
তিনি একচেটিয়া আমাকে বোল্ড করতে না পেরে খুবই বিরক্ত হচ্ছিলেন ৷আমিও বিরক্ত ৷ পাল্টা গুগলি দিলাম, বলললাম, বলেন আদ্দিসআবাবা থেকে লিমা-র দূরত্ব কত ৷
তিনি মহাবিস্ময়ে আমার দিকে তাকিয়ে ৷জবাব আসছে না তার মুখে ৷ কিছু একটা হিসাব কষছিলেন সম্ভবত ৷সে সুযোগ দিলাম না তাকে ৷ বললাম, আনুমানিক হিসেব চলবে না ৷ কারেক্ট ডিসট্যান্স বলুন ৷বেচারার মুখ শুকনো৷
অনেক কষ্টে বলল— কত ডিসটেন্স— তুমি কি জান!!
সটান তার মুখের ওপর সহাস্যে “না” বলে চাকুরির মায়া ত্যাগ করে চলে এলাম ৷
পরে তিনি একাধিকবার আমায় ডেকেছিলেন ৷
যাই নি এই ভেবে— আরও বদখত সব প্রশ্ন যোগাড় করে নিশ্চয়ই কড়কাবেন আমাকে!”

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জিপিএ ৫
শেয়ারTweetPin

সর্বশেষ

আঙ্কারায় ন্যাটো সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ন্যাটো মহাসচিব মার্ক রুটে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি শেষ, তারা অশুভ ও উম্মাদ: ট্রাম্প

জুলাই ৮, ২০২৬

রেফারি ও ভিএআরের সিদ্ধান্তগুলো কি আসলেই বিতর্কিত? ব্যাখ্যা দিলেন ইংলিশ রেফারি

জুলাই ৮, ২০২৬

নির্বাচন পর্যবেক্ষণ সংক্রান্ত সুপারিশ পর্যালোচনা করে সংস্কার বাস্তবায়নে চেষ্টা করবে ইসি

জুলাই ৮, ২০২৬

সাধারণ কর্মীর জন্য প্রধানমন্ত্রীর উপহার

জুলাই ৮, ২০২৬

মেসি-আর্জেন্টিনাকে প্রশংসায় ভাসালেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী রিভালদো

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT