ইন্টারনেট সংযোগে সুবিধা আনার জন্য ড্রোন তৈরির পরিকল্পনা বাতিল করে দিয়েছে বলে নিশ্চিত করেছে ফেসবুক।
প্রজেক্ট অ্যাকুইলিয়া নামে উড়ন্ত ইন্টারনেট চালু করার এই পরিকল্পনা ঘোষণা করা হয় ২০১৪ সালে। কিন্তু শেষ পর্যন্ত সেটি লম্বা সময়ব্যাপী উড়তে ব্যর্থ হয়। প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান যেমন গুগলের কাছ থেকে এয়ারবোর্ন কানেক্টিভিটি ব্যবহার করার কথা ছিলো এই প্রজেক্টে।
প্রজেক্টের একটি টেস্টে ফেসবুকের মহাকাশযানটি ভূমিতে ফিরে আসার সময়ে একটি পাখা ভেঙে যায়। মঙ্গলবার ফেসবুকের পক্ষ থেকে জানানো হয়, তারচেয়ে বরং তারা এয়ারবাসের মতো সংস্থার সঙ্গে সম্পৃক্ত হবে ইন্টারনেটে আরো বেশি বেশি মানুষকে সম্পৃক্ত করতে।
ফেসবুকের ডিরেক্টর অব ইঞ্জিনিয়ারিং ইয়েল মাগুইর বলেন, কোনো বিশেষ প্রতিষ্ঠানকে মহাকাশে দেখতে পাওয়াটা খু্বই উত্তেজনাকর। এই প্রযুক্তি নিয়েও গবেষণা করা শুরু হয়েছে- তার মধ্যে রয়েছে উচ্চ ক্ষমতাসম্পন্ন মহাকাশযান। এসব উন্নতির দিকে নজর রেখে আমরা আর নিজেদের মহাকাশযান বানাচ্ছি না।
প্রজেক্ট অ্যাকুইলিয়ার মহাকাশযানটির বোয়িং ৭৩৭ এর মতো পাখা থাকার কথা ছিলো এবং ওজন হতো একটি গতানুগতিক পারিবারিক কারের মতো। দিনের বেলা সেটি সূর্য থেকে শক্তি নিতো আর রাতে ব্যাটারি দিয়ে চলতো। পরীক্ষণের সময়ে ৯০ মিনিট সেটি আকাশে ভাসতে সক্ষম হয়।
এর আগে গুগলের প্যারেন্ট কোম্পানি অ্যালফাবেটের প্রজেক্ট লুন ২০১৭ সালে এক পরীক্ষায় ১৫ মিলিয়ন মাইল উড়তে সক্ষম হয় এবং টিকে থাকে ১৯০ দিন। সেখানে উচ্চ ক্ষমতাসম্পন্ন কিছু বেলুন ব্যবহার করা হয়।







