চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইনুর বক্তৃতায় এরশাদের কথা মনে পড়ে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৩০ অপরাহ্ণ ১৫, জুন ২০১৬
অন্যান্য, সেলিব্রিটি সোশ‌্যাল
A A

সম্প্রতি ছাত্রলীগের এক বৈঠকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম জাসদ ও বৈজ্ঞানিক সমাজতন্ত্রের ধারক–বাহকেরা শতভাগ ভণ্ড মন্তব্য করে বলেন, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ছাত্রলীগের একটা অংশ হঠকারী সিদ্ধান্ত নিয়ে বৈজ্ঞানিক সমাজতন্ত্র নিয়ে আসে। এর ধারক-বাহকেরা দেশটাকে ছিন্ন-ভিন্ন করে দেয়। পরে জাসদ নামে নতুন দল গঠন করে।

পরে সৈয়দ আশরাফুল ইসলামের বক্তব্যকে দুঃখজনক ও অনভিপ্রেত বলে মন্তব্য করেছেন জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

সৈয়দ আশরাফের বক্তব্য এবং জাসদ সভাপতির মন্তব্য নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন সাংবাদিক ও ব্লগার আরিফ জেবতিক।

তিনি লিখেছেন, জনশ্রুতি আছে, এরশাদের মা মারা যাওয়ার পরে তার চামচা মন্ত্রীরা এমন চিৎকার করে কাঁদতে থাকলেন যে একসময় নাকি এরশাদ নিজেই বিরক্ত হয়ে শাহ মোয়াজ্জেম নাকি কাজী জাফরকে বলেছিলেন, ‘ওরে, এবার থাম। মা কি কারো সারাজীবনের জন্য বেঁচে থাকে রে পাগলা!

‘হাসানুল হক ইনু যখন সরকার সমর্থনে উগ্র বক্তৃতা দিয়ে থাকেন, তখন আমার কেন যেন এরশাদের মা মারা যাওয়ার সেই গল্পটি হুদাহুদিই মনে পড়ে যায়।

সে যাই হোক, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফ যখন বলেন, ‘জাসদ থেকে মন্ত্রী করার প্রায়শ্চিত্ত করতে হবে’ তখন অন্তত এটা ভেবে সান্ত্বনা পাই যে আওয়ামী লীগের এই সাধারণ সম্পাদকের রাজনৈতিক প্রজ্ঞা এরশাদের তুলনায় কয়েকহাজার গুণ উন্নত। কাকে কতটুকু গুরুত্ব দিতে হবে সেই ব্যাপারে তাঁরা সচেতন।

Reneta

এর জবাবে হাসানুল হক ইনুর ‘এটি ইতিহাস চর্চার সময় নয়’ কথাটি আমাকে অবাক করেছে। এই একই ধরনের কথা জামায়াতিরা গত কয়েক বছর ধরে টানা বলে এসেছে যে ইতিহাস চর্চা না করে আমাদেরকে খালি সামনের দিকে তাকাতে হবে।

কিন্তু বাস্তব সত্য হচ্ছে ইতিহাস না জানলে সামনে আগানো যায় না। হাসানুল হক ইনু ইতিহাসকে ধামাচাপা দিয়ে রাখতে পারেন না। হয় তাঁদেরকে শক্ত করে বলতে হবে একাত্তর পরবর্তীতে আওয়ামী লীগের রাজনৈতিক ও সশস্ত্র বিরোধিতা করার সিদ্ধান্ত সঠিক ছিল অথবা তাঁদেরকে বলতে হবে ঐ পদক্ষেপ ভুল ছিল এবং তাঁরা অনুতপ্ত।রাজনৈতিক বোধদয় ভালো জিনিস, এবং তাঁরা যদি মনে করেন যে একাত্তর পরবর্তী সময়ের জাসদের ভুমিকা ভুল ছিল তাহলে সেটি জোরেশোরে বলা উচিত। এবং গণবাহিনী ও রক্ষীবাহিনীর সংঘর্ষে যে হাজার হাজার তরুন সেই সময় মারা গিয়েছিলেন, তাঁদের প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে করজোরে ক্ষমা প্রার্থনা করা উচিত এই জাসদ নেতাদের।

তাহলেই আওয়ামী লীগের ক্ষমতার উচ্ছিষ্ট ভোগ তারা নির্বিঘ্নে করতে পারবেন। অন্যথায় এসব খোঁচা তাঁদেরকে হজম করতেই হবে, কারন জাসদের সেই ভুমিকার মূল্য যদি শেখ হাসিনা-সৈয়দ আশরাফদেরকে তাঁদের নিজনিজ পিতার রক্ত দিয়ে মেটাতে হয়, তাহলে ইতিহাস চর্চাকে সবসময়ের জন্য ধামাচাপা দিয়ে রাখাটা উনারা হয়তো সবসময় পারবেন না, মাঝে মাঝে মুখ ফসকে বলেই ফেলবেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আরিফ জেবতিকসৈয়দ আশরাফুল ইসলামহাসানুল হক ইনু
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রাশিয়াকে হারিয়ে স্লোভাকিয়ার চমক

পরবর্তী

মেহেম্মেদীর দুর্দান্ত ভলিতে শেষ ষোলোয় সুইজারল্যান্ড

পরবর্তী

মেহেম্মেদীর দুর্দান্ত ভলিতে শেষ ষোলোয় সুইজারল্যান্ড

টানা জয়ে নক আউট পর্বে ফ্রান্স

সর্বশেষ

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড-২০২৬ পেলো ওয়ালটন

জুলাই ২০, ২০২৬
ছবি: জুলাই বিপ্লবের স্মৃতিচারণ অনুষ্ঠানে উপস্থিত ইউসিএসআই ইউনিভার্সিটির শিক্ষক ও শিক্ষার্থদের একাংশ।

ইউসিএসআই ইউনিভার্সিটিতে ‘বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস’ উদযাপিত

জুলাই ২০, ২০২৬

ভাড়া না বাড়িয়েই বছরে রেলের আয় বেড়েছে ২২১ কোটি টাকা

জুলাই ২০, ২০২৬

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্যের যোগদান

জুলাই ২০, ২০২৬

ট্রাম্পের সঙ্গে হাত মেলাননি ক্রিস্টিয়ান রোমেরো

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT