চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইনি আমার স্ত্রী, আমরা যা করেছি তার প্রধান প্ল্যান তার: মেজর রশীদ

শর্মিলা সিনড্রেলাশর্মিলা সিনড্রেলা
১১:৩৭ অপরাহ্ণ ১৩, আগস্ট ২০১৭
বাংলাদেশ
A A
বঙ্গবন্ধু

১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবার হত্যা করা হয়। ভয়াবহ সেই দিনটির কথা উঠে এসেছে বঙ্গবন্ধু হত্যা মামলায় সাক্ষীদের জবানবন্দিতে। জবানবন্দি থেকে পাওয়া যায় সেদিনের ভয়াবহতার চিত্র। জানা যায় ঠিক কী ঘটেছিল সেদিন ৩২ নম্বরের বাড়িটির ভেতরে-বাইরে। সাক্ষীদের জবানবন্দির ভিত্তিতে চ্যানেল আই অনলাইনের ধারাবাহিক প্রতিবেদনের চতুর্দশ পর্ব।

প্রসিকিউশনের ৪৬নং সাক্ষী মোখলেছুর রহমান ভূঁইয়া আদালতকে বলেন, সাক্ষ্য দেওয়ার সময় তিনি বঙ্গভবনে রাষ্ট্রপতির সেক্রেটারিয়েটে কর্মরত ছিলেন। ১৫ই আগস্ট প্রায় ৭টার দিকে অফিসে এসে জানতে পারেন তদানীন্তন রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যা করা হয়েছে। একই ঘটনায় কর্নেল জামিলকেও হত্যা করার কথা শোনেন। কিছুক্ষণ পর শুনতে পান যে, ব্রিগেডিয়ার মাসরুল হক, ক্যাপ্টেন শরীফ আজিজ ও লেঃ গোলাম রব্বানীকেও আর্মিরা ধরে নিয়ে গেছে। তারপর তারা সবাই ভয় পেয়ে অফিস থেকে চলে যায়। কর্তৃপক্ষের নির্দেশে বেলা সাড়ে তিনটার সময় তিনি আবার অফিসে এসে দেখেন খন্দকার মোস্তাক রাষ্ট্রপতির চেয়ারে বসা। তার পাশে তাহের উদ্দিন ঠাকুর, ওবায়দুর রহমান, শাহ মোয়াজ্জেমসহ কয়েকজন রাজনৈতিক ব্যক্তি এবং আর্মি অফিসার মেজর ফারুক, মেজর রশিদ, মেজর ডালিম, মেজর পাশা, মেজর শাহরিয়ার, মেজর নুর, মেজর বজলুল হুদা, সুবেদার মোসলেম তার পাশে বসা। তারপর তিন বাহিনীর প্রধানসহ মেজর জেনারেল জিয়াউর রহমান, ডিজিএফআই প্রধান আসেন। তারা তিন তলায় একটি মিটিং করেন। মিটিং শেষে খন্দকার মোস্তাক রাষ্ট্রপতি হিসেবে জাতির উদ্দেশ্যে সন্ধ্যা ৭টায় রেডিও-টেলিভিশনে ভাষণ দেন। এরপর প্রতিদিন রাজনৈতিক নেতৃবৃন্দ ও আর্মি অফিসারদের খন্দকার মোস্তাক সাহেবের সঙ্গে দেখা সাক্ষাত করার জন্য আসতে দেখেন।

বঙ্গবন্ধুর খুনীরা

৪৭নং সাক্ষী মেজর জেনারেল (অব.) খলিলুর রহমান
প্রসিকিউশনের ৪৭নং সাক্ষী মেজর জেনারেল(অব.) খলিলুর রহমান আদালতকে জানান, ১৯৭৩ সালের ডিসেম্বরে ব্রিগেডিয়ার হিসেবে পাকিস্তান থেকে ফেরৎ আসেন তিনি। প্রায় ২ মাস পর তাকে বিডিআর এর ডাইরেক্টর হিসেবে নিয়োগ করা হয়। তখন তিনি সশস্ত্র বাহিনীতে ক্ষুব্ধভাব লক্ষ্য করেন। তখন সামরিক বাহিনীর জন্য আলাদা বেতন কমিশন গঠন না করার কারণে সামরিক বাহিনীর মধ্যে অসন্তোষ ছিল। সামরিক বে-সামরিক যৌথ বেতন কমিশনে সামরিক বাহিনীর প্রতিনিধিত্ব করেন জেনারেল জিয়া। কিন্তু জেঃ জিয়া এই বিষয়টি কমিশনে তুলে ধরেন নাই। তাছাড়া জেঃ জিয়া নম্বরের ভিত্তিতে জেঃ শফিউল্লাহর সিনিয়র থাকা সত্ত্বেও তাকে সেনাপ্রধান না করায় আর্মি অফিসাররা দ্বিধা বিভক্ত হয়ে যায়। তখন এই সমস্যা দূর করার জন্য শুনেছেন জেঃ জিয়াকে আর্মি থেকে অবসর দিয়ে অ্যাম্বাস্যাডার করে বিদেশে পাঠিয়ে দিবে। এছাড়া ১৯৭৫ সালের মাঝামাঝি শুনতে পান যে, খন্দকার মোস্তাককে মন্ত্রিপরিষদ থেকে বাদ দেওয়া হবে।

১৫ আগস্ট সকালের বর্ণনা দিয়ে খলিলুর রহমান আদালতকে জানান গোলাগুলির শব্দ শুনে রেডিও অন করে রেডিওতে মেজর ডালিমের কণ্ঠে শোনেন ‘শেখ মুজিবকে হত্যা করা হয়েছে।’ তারপর অফিসে গিয়ে এই পরিস্থিতি সম্পর্কে সিনিয়র অফিসারদের সাথে আলোচনাকালে সকাল প্রায় ৯টার দিকে রেডিওতে পরবর্তী সরকারের প্রতি তিন বাহিনীর প্রধানের আনুগত্য ঘোষণা শোনেন। আনুমানিক ৯.৩০ টার দিকে কয়েকজন আর্মি ক্যাপ্টেন তার কাছে এসে বলেন, তারা মেজর রশিদ ও মেজর ফারুকের কাছ থেকে একটা বার্তা নিয়ে এসেছেন। বার্তাটি ছিল, আমরা জুনিয়ররা যা করার করেছি, এখন আপনারা সিনিয়ররা এসে পরিস্থিতি সামলান এবং দেশটাকে বাঁচান। অন্যান্য সিনিয়র অফিসাররা রেডিও স্টেশনে আছে, আপনিও দ্রুত চলে আসুন তাদের সাথে আলোচনা করে সেই মতো কাজ করুন। এরপর তারা অফিসারদের সঙ্গে আলোচনায় একমত হলেন। যেহেতু তিন বাহিনী প্রধান পরবর্তীকালে সরকারের প্রতি আনুগত্য স্বীকার করেছে, এই অবস্থায় বিডিআর এর পক্ষে অন্য কিছু করা গৃহযুদ্ধের সামিল হবে। তখন তিনি অনুমান ১০.৩০-১১টার দিকে রেডিও সেন্টারে গেলে খন্দকার মোস্তাক তাকে বলেন ‘ঘটনা যা হওয়ার হয়ে গেছে এখন আপনারা পরিস্থিতি সামলান এবং দেশকে বাঁচান।’ তিনি বললেন ‘ঠিক আছে তাই হবে।’ এই বলে আনুগত্য ঘোষণা করেন। তারপরে বঙ্গভবনে যান। সেইদিন রাষ্টপ্রতি ও মন্ত্রিপরিষদের দুটি শপথ অনুষ্ঠিত হয়। সেখানে সশস্ত্র বাহিনীর প্রধানরা ছাড়াও মেজর রশিদ, মেজর ফারুক, মেজর নুর, মেজর শাহরিয়ার, মেজর ডালিম, মেজর হুদা, মেজর আজিজ পাশা, মেজর মহিউদ্দিন(ল্যান্সার), রিসালদার মুসলেম উদ্দিনকে দেখতে পান। মন্ত্রিপরিষদের শপথ অনুষ্ঠানের পরে এক পর্যায়ে মেজর রশিদ তার স্ত্রীর সঙ্গে পরিচয় করিয়ে দেন। মনে হলো মেজর রশিদ একটু গর্ব করে বললেন, ‘ইনি আমার স্ত্রী। আমরা যা করেছি তার প্রধান প্ল্যান তার।’

শপথ শেষে অন্যান্য সবাই চলে গেলেন। বঙ্গভবনে রয়ে গেলেন বাহিনী প্রধানগণ। জেনারেল জিয়াউর রহমান এবং তাহের উদ্দিন ঠাকুর, ওবায়দুর রহমান এবং শাহ মোয়াজ্জেমকে পরে দেখেছেন। তাহের উদ্দিন ঠাকুর, ওবায়দুর রহমান এবং শাহ মোয়াজ্জেম প্রায়ই বঙ্গভবনে থাকতেন। তাদের তো থাকতেই হতো। দেখে মনে হতো খন্দকার মোস্তাক এবং তাহের উদ্দিন ঠাকুর, ওবায়দুর রহমান এবং শাহ মোয়াজ্জেম একই গ্রুপের লোক। ২০ আগস্ট খন্দকার মোস্তাক মার্শাল ল’ জারি করেন। ২৪ আগস্ট দুপুর বেলা রেডিওতে শোনেন জেনারেল ওসমানীকে ডিফেন্স অ্যাডভাইজার হিসাবে নিয়োগ দিয়েছে। ঘণ্টাখানেক পরে বঙ্গভবন থেকে টেলিফোনে তাকে ৪টার সময় বঙ্গভবনে যেতে বলা হয়। ৪টার সময় গিয়ে দেখেন চিফদের মধ্যে কয়েকজন উপস্থিত এবং জেনারেল জিয়াও সেখানে উপস্থিত। সেখানে মেজর রশিদ, মেজর ডালিম ও আরো একজন ছিল। জেনারেল ওসমানী তাকে চিফ অব ডিফেন্স স্টাফ এবং জেনারেল জিয়াকে চিফ অব আর্মি স্টাফ ঘোষণা দেয়। একই সময় জেনারেল এরশাদকে পদোন্নতি দিয়ে ডেপুটি চিফ অব আর্মি স্টাফ এবং জেনারেল দস্তগীরকে বিডিআর চিফ করা হয়। অপরদিকে জেনারেল শফিউল্লাহকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয়। অক্টোবরের দিকে মৌখিক রিপোর্ট পায় যে, চিফ অব আর্মি স্টাফ জেনারেল জিয়া এবং সিজিএস খালেদ মোশারফের মধ্যে রেষারেষি চলছে। এরা একজন আরেকজনের কাছে নিরাপদ বোধ করে না। তখন জেনারেল ওসমানীর অনুরোধে খালেদ মোশারফকে বুঝাবার জন্য যান এবং বুঝানোর চেষ্টা করেন।

জেলহত্যার শিকার চার নেতা

৩রা নভেম্বর খুব সকালে ডিজিএফআই এয়ার ভাইস মার্শাল আমিনুল ইসলাম তাকে টেলিফোনে জাগিয়ে বললেন, ক্যান্টনমেন্টে ট্রপস মুভমেন্ট হচ্ছে এবং বেশ গোলমাল। তাকে প্রয়োজনীয় নির্দেশ দিয়ে জেনারেল ওসমানীকে টেলিফোন করেন কিন্তু পাননি। দেড়-দুই ঘণ্টা পরে ১০টার দিকে বঙ্গভবনে যান। সেখানে আইজিপি নুরুল ইসলামের সাথে দেখা হয়। তিনি বলেন গত রাত্রে জেলখানায় ৪ জন জাতীয় নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন, মুনসুর আলী ও কামরুজ্জামানকে গুলি করে হত্যা করা হয়েছে। এই খবর শুনে আইজিপিকে নিয়ে রাষ্ট্রপতি খন্দকার মোস্তাকের অফিসে যান। সেখানে মাহবুব আলম চাষী রাষ্ট্রপতির রুমে গিয়ে ফিরে এসে বলেন ‘রাষ্ট্রপতি সব ঘটনাই জানেন।’ সেদিন সন্ধ্যার দিকে শুনতে পান মেজর রশিদ গং দেশ ছেড়ে ব্যাংকক চলে গেছে।

Reneta

পরের দিন ৪ঠা নভেম্বর বিকালের দিকে বঙ্গভবনে কেবিনেট মিটিং হয়। সেই মিটিংয়ে তিনিসহ তিন বাহিনী প্রধানকে ডাকা হয়। জেলহত্যা বিষয়ে জিজ্ঞাসা করার জন্য তারা মিলিটারি সেক্রেটারির কক্ষে অপেক্ষা করা অবস্থায় কেবিনেট মিটিংয়ে খুব গোলমালের শব্দ শুনতে পান। তখন দৌড়ে কেবিনেট রুমে গিয়ে দেখেন কর্নেল সাফায়েত জামিল কয়েকজন আর্মি অফিসারসহ সশস্ত্র অবস্থায় কেবিনেট রুমে ঢুকে পড়ে। জেনারেল ওসমানী তাদেরকে গুলি না করার অনুরোধ করে। তিনি তাদেরকে শান্ত করার চেষ্টা করেন। সেখানে কর্নেল সাফায়েত জামিল, খন্দকার মোস্তাককে দিয়ে জেলহত্যার ইনকোয়ারী কমিশন গঠন করালেন। আর মোস্তাককে রিজাইন করালেন এবং বিচারপতি সায়েমকে রাষ্ট্রপতি পদে নিয়োগ করালেন। এইসব কাজকর্মে ৫ তারিখ সকাল হয়ে যায়। তখন কর্নেল সাফায়েত জামিল, খন্দকার মোস্তাক, তাহের উদ্দিন ঠাকুর, ওবায়দুর রহমান, শাহ মোয়াজ্জেম ও নুরুল ইসলাম মঞ্জুকে রুমে থাকতে বলে অন্যদেরকে চলে যেতে বলে। মনে হলো তাদেরকে গ্রেফতার করা হলো। এরপর ৭ই নভেম্বর সিপাহী বিপ্লবের মধ্যে  জেনারেল জিয়া ক্ষমতা গ্রহণ করলেন এবং ব্রিঃ মোশারফ, কর্নেল হুদা এবং কর্নেল হায়দারকে হত্যা করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বঙ্গবন্ধুবঙ্গবন্ধু হত্যাকাণ্ড
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক পরিসরে নজরুলকে তুলে ধরতে বহুমাত্রিক উদ্যোগের আহ্বান

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় ১৬ জুলাই পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিত

জুলাই ১২, ২০২৬

বৃষ্টির পানিতে ডুবল ঢাকা কলেজের মাঠ-হলপাড়া

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

‘আমাদের বছর কুড়ি’: ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে জার্নালিজম বিভাগের পুনর্মিলনী

জুলাই ১২, ২০২৬

বৃষ্টি ও বন্যায় প্রাণহানি ৫১, পানিবন্দি ৩ লাখ পরিবার

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT