বার্সেলোনা ছেড়ে চীনের যাওয়ার কথা সম্প্রতি ঘোষণা দিয়েছেন আন্দ্রেস ইনিয়েস্তা। ক্লাব ফুটবলে চিরপ্রতিদ্বন্দ্বী আর জাতীয় দলের ‘প্রিয়’ সতীর্থকে অনুসরণ করে চীনমুখী হতে পারেন রামোসও। এমন কথা নিজেই বলেছেন রিয়াল মাদ্রিদ ডিফেন্ডার।
ক্যারিয়ারের শেষ এল ক্লাসিকোতে রোববার মাঠে নেমেছিলেন ইনিয়েস্তা। বদলি হিসেবে মাঠ ছাড়ার সময় দর্শকসহ বার্সা-রিয়াল উভয়পক্ষে খেলোয়াড়দের থেকে বিপুল সংবর্ধনা পেয়েছেন তিনি। সেই দলে ছিলেন রামোসও।
রিয়ালের সঙ্গে আরো দুই মৌসুমের চুক্তি আছে রামোসের। কিন্তু নিজেকে বার্নাব্যুর অনেকটা কিনারাতেই দেখছেন ৩২ বছরের স্প্যানিশ ডিফেন্ডার।
তিনবারের চ্যাম্পিয়ন্স লিগজয়ী রামোস ইঙ্গিত দিয়েছেন ক্লাসিকো প্রতিদ্বন্দ্বীকে আরো একবার প্রতিপক্ষ বানাতে তাকে (ইনিয়েস্তা) অনুসরণ করতে পারেন।
বার্সার সঙ্গে এল ক্লাসিকোতে ২-২ গোলের ড্র করার পর হাসতে হাসতে রামোস বলেন, ‘ইনিয়েস্তা এবং আমি হয়তো চীনা লিগেও কয়েক বছর মুখোমুখি হব।’








