ফুটবল

ইনিয়েস্তার শুটিং দেখতে এসে ১১ জন আহত

ইনিয়েস্তার শুটিং দেখতে এসে ১১ জন আহত

বার্সেলোনার বিদায়ী খেলোয়াড় আন্দ্রেস ইনিয়েস্তার একটি শুটিং চলাকালীন ১১ জন দর্শক আহত হয়েছেন।

মঙ্গলবার বার্সা মিডফিল্ডার একটি টিভি শো’র জন্য শুটিং করছিলেন। তার সাক্ষাৎকার নিচ্ছিলেন সাংবাদিক রিস্তো মিজিদে।

ইনিয়েস্তার শুটিংয়ের জন্য অস্থায়ী একটি স্ট্যান্ড বানানো হয়। তার পাশেই দর্শকরা জড় হন।

শুটিংয়ের মাঝামাঝি সময়ে স্ট্যান্ডটি ভেঙে পড়ে। প্রোডাকশন স্টাফ, লাইটম্যানরাও আহত হন। ইএসপিএন ফুটবল জানিয়েছে, এদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর।

দুর্ঘটনার পর ইনিয়েস্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘সকালের ভয়ের পর আহত সকালের পাশে আমি আছি। সবার জন্য শুভ কামনা। আশা করি সবাই দ্রুত সেরে উঠবেন।’

দুই সপ্তাহ আগে ইনিয়েস্তা বার্সা ছাড়ার ঘোষণা দেন। সামনের সপ্তাহে ক্লাবটির হয়ে শেষ ম্যাচ খেলতে নামবেন। তার শেষ ম্যাচে ক্যাম্প ন্যুতে প্রতিপক্ষ রিয়াল সোসিয়েদাদ।

বিষয়:আন্দ্রেস ইনিয়েস্তা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…