চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইনিংস ব্যবধানে জয় উত্তরাঞ্চলের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৩২ অপরাহ্ণ ০১, মার্চ ২০১৭
স্পোর্টস
A A

বিসিএলের পঞ্চম ম্যাচে ওয়ালটন মধ্যাঞ্চলকে ইনিংস ও ৮৫ রানে হারিয়ে শিরোপার দাবি আরো জোরালো করেছে বিসিবি উত্তরাঞ্চল।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচে মধ্যাঞ্চল দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেট হারিয়ে ২২৯ রান তোলার পর তৃতীয় দিনের খেলা শেষ হয়। বুধবার চতুর্থদিন এক ঘণ্টায় শেষ হয় তাদের প্রতিরোধ।

দুর্দান্ত বোলিং করেন উত্তরাঞ্চলের পেসার আলাউদ্দিন বাবু। একাই পাঁচ উইকেট তুলে নেন। সাঞ্জামুল ইসলাম তিনটি। ফরহাদ রেজা, নাঈম ইসলাম ও ইয়াসিন আরাফাত পান একটি করে উইকেট।

মধ্যাঞ্চলের প্রথম ইনিংসে করা ১৮১ রানের জবাবে ৫৩৭ রানের বিশাল সংগ্রহ গড়ে উত্তরাঞ্চল। নাজমুল হোসেন শান্ত ও নাঈম ইসলামের পর সেঞ্চুরি পেয়েছেন ধীমান ঘোষ। তিন ব্যাটসম্যানের সেঞ্চুরিতে রানের পাহাড় গড়ে তারা। লিড ছিল ৩৫৬ রানের।

১৩৩ রানে অপরাজিত থেকে তৃতীয় দিন শুরু করা নাঈম থেমেছেন ১৪২ রানে। মঙ্গলবার আর ৯ রান যোগ করে মোহাম্মদ শরিফের বলে এলবিডব্লিউ হন এই ডানহাতি ব্যাটসম্যান।

৬৪ রান নিয়ে দিন শুরু করা ধীমান ঘোষ তুলে নেন প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের একাদশতম সেঞ্চুরি। ১৩২ বলে ১৪টি চারের সাহায্যে ১১৩ রান করেন এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান।

Reneta

শেষ দিকে আলাউদ্দিন বাবু ব্যাটে ঝড় তুললে লিড তিন’শ পেরোয় উত্তরাঞ্চলের। ৬৭ বলে ৪টি ছক্কা ও ১ চারে ৫৩ রানের ইনিংস খেলেন এই টেলএন্ডার।

মোশাররফ হোসেন রুবেল নেন তিন উইকেট। মোহাম্মদ শরিফ, শাহাদাত হোসেন ও শরিফউল্লাহ নেন দুটি করে উইকেট। একটি উইকেট নিয়েছেন তাইবুর পারভেজ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ ক্রিকেট লিগ
শেয়ারTweetPin

সর্বশেষ

ইংল্যান্ড দলে ‘পূর্ণ ঐক্য’ রয়েছে, বলছেন কেন

জুলাই ১৪, ২০২৬

‘সদস্যপদ’ টিকিয়ে রাখতে কমনওয়েলথ গেমসে যাচ্ছে বাংলাদেশ

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই পরীক্ষার তারিখ পরিবর্তন

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

সংসদ ভবনের সামনে লাঠিচার্জ করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করল পুলিশ

জুলাই ১৪, ২০২৬
ছবি: পিএমও।

প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিনের প্রতিনিধিদলের সাক্ষাৎ

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT