চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইনিংসটাকে বড় করতে পারলেন না তামিম

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৩৮ অপরাহ্ণ ১২, সেপ্টেম্বর ২০১৭
স্পোর্টস
A A

টি-টুয়েন্টি ম্যাচ। প্রতিপক্ষ পাকিস্তান লক্ষ্যটাও দিলো বেশ বড়ই। তাড়া করতে নেমে শুরুটা ভালোই করেছিলেন তামিম ইকবাল। কিন্তু ইনিংসটাকে টেনে নিতে পারলেন না। পরে ম্যাচ জিততে পারেনি তার দল বিশ্ব একাদশও। হারটা ২০ রানের।

পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর মহড়ার সিরিজের প্রথম ম্যাচে টসে হেরে আগে ব্যাট করে ৫ উইকেটে ১৯৭ রানের সংগ্রহ গড়ে পাকিস্তান। জবাবে ৭ উইকেটে ১৭৭ রানের বেশি এগোতে পারেনি বিশ্ব একাদশ।

লাহোরে হাশিম আমলার সঙ্গে উদ্বোধন করতে নেমেছিলেন তামিম। দুজনে ৪৩ রান যোগ করেছেন ৫.২ ওভারে। ১৮ রান করা তামিমের বিদায়েই ভাঙ্গে জুটি। টাইগারদের বাঁহাতি তারকা ৩ চারে ১৮ বলে এই রান তুলে ফিরেছেন রুম্মন রইসের গোলায় বোল্ড হয়ে।

বেশিক্ষণ টেকেননি আমলাও। ৪ চার ও এক ছয়ে ১৭ বলে ২৬ রানের অবদান প্রোটিয়া ডানহাতির। পরে টিম পেইন ২৫, অধিনায়ক ফ্যাফ ডু প্লেসিস ২৯, ডেভিড মিলার ৯, গ্র্যান্ট ইলিয়ট ১৪ রানে ফিরলে আর লক্ষ্যে ছোটার সাধনা পূরণ হয়নি।

শেষদিকে ১ চার ও ৩ ছয়ে ড্যারেন স্যামির ১৬ বলে অপরাজিত ২৯ রান কেবল পরাজয়ের ব্যবধানই কমিয়েছে।

স্বাগতিকদের হয়ে সোহেল খান, রুম্মন রইস ও শাদাব খান ২টি করে উইকেট নিয়েছেন।

Reneta

আগে ব্যাটিংয়ে নেমে ফখর জামান (৮) দ্রুত ফিরলেও ক্রিজে শাসন করেছেন ওয়ানডাউনে নামা বাবর আজম। আরেক উদ্বোধনী আহমেদ শেহজাদকে সঙ্গী করে যোগ করেন ১২২ রান।

জুটিতে শেহজাদের অবদান মাত্র ৩৯, ৩ চারে ৩৪ বলে। অন্যপ্রান্তে ঝড় তোলা বাবর ১০ চার ও ২ ছয়ে ৫২ বলে ৮৬ রানে ফিরেছেন সেঞ্চুরি হারানোর আক্ষেপ নিয়ে। পরে শোয়েব মালিক ৪ চার ও ২ ছয়ে ২০ বলে ৩৮ রানের অবদান রাখলে দুইশ ছুঁইছুঁই সংগ্রহ পায় স্বাগতিকরা।

বিশ্ব একাদশের হয়ে থিসারা পেরেরা ২টি ও মরনে মরকেল, বেন কাটিং, ইমরান তাহির নিয়েছেন একটি করে উইকেট।

বুধবারই মাঠে গড়াবে দুদলের তিন টি-টুয়েন্টি সিরিজের পরের ম্যাচটি। শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: তামিম ইকবালপাকিস্তান-বিশ্ব একাদশ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মৎস্যসম্পদ সংরক্ষণে নৌবাহিনীর অভিযান

মে ১০, ২০২৬
ফাইল ছবি

হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু

মে ১০, ২০২৬

হান্টাভাইরাস আক্রান্ত জাহাজ থেকে যাত্রী সরিয়ে নিচ্ছে স্পেন

মে ১০, ২০২৬
স্বাধীনতা সুরক্ষা মঞ্চ-এর লোগো

সীমান্তে কোন হত্যাকাণ্ড গ্রহণযোগ্য নয়: স্বাধীনতা সুরক্ষা মঞ্চ

মে ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি তরুণদের নৈতিক শিক্ষা দিতে হবে: তথ্যমন্ত্রী

মে ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT