চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইনসেপ্টার রেমডেসিভির: করোনা প্রতিরোধে নতুন আশার আলো

জাহিদ রহমানজাহিদ রহমান
৭:১৩ অপরাহ্ণ ০৮, মে ২০২০
- সেমি লিড, বাংলাদেশ
A A

দেশের অন্যতম ওষুধ প্রস্তুকারী প্রতিষ্ঠান ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস স্বল্পসময়ের মধ্যে উৎপাদন করতে যাচ্ছে রেমডেসিভির। করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসায় মূলত এই ওষুধটি ব্যবহ্নত হবে।

রেমডেসিভির ইতিমধ্যেই করোনা চিকিৎসায় কিছুটা হলেও নতুন আশার সঞ্চার করেছে।

ইতোমধ্যে দেশের প্রথম সারির ওষুধ কোম্পানি ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস এই ওষুধটি উৎপাদনের কাজ সম্পন্ন করেছে। নিনাভির ব্র্যান্ড নামে এই ওষুধটি দ্রুততম সময়ের মাঝেই বাংলাদেশের মানুষ হাতে পাবেন বলে আশা করা যাচ্ছে। এর সাথে এই ওষুধটির পর্যাপ্ত পরিমাণ সরবরাহও নিশ্চিত করা হবে বলে জানা গেছে। প্রতিটি ইনজেকশনের মূল্য রাখা হয়েছে ৫০০০ টাকা।

রেমডেসিভির মূলত একটি অ্যান্টিভাইরাল ড্রাগ। এটি কাজ করে করোনাভাইরাসের বিরুদ্ধে। এই ওষুধটি মূলত তৈরি করছে ইউএসএর একটি বায়োফার্মাসিউটিক্যাল কোম্পানি, গিলিয়াড সাইন্স। বিভিন্ন ক্লিনিক্যাল ট্রায়ালে দেখা গিয়েছে যে এটি করোনা রুগিদের ক্ষেত্রে কার্যকর, বিশেষ করে যারা মারাত্বকভাবে আক্রান্ত। এ জন্য যুক্তরাষ্ট্রের খাদ্য ও ঔষুধ প্রশাসন অধিদপ্তর শুধুমাত্র এই ওষুধটিকে তাদের দেশে করোনা রোগীদের জন্য ব্যবহারের অনুমোদন দিয়েছে। রেমডিসিভির ইনজেকশন হিসেবে ৫-১০ দিনের মেয়াদে দেওয়া হয়।

ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের ডিজিএম মার্কেটিং ফার্মাসিস্ট মো. হাবিবুর রহমান বলেছেন, সরকারের কার্যকর পদক্ষেপের কারণে এই ওষুধটি দ্রুততম সময়ের মাঝে নিয়ে আসা সম্ভব হচ্ছে। পাশাপাশি এই ওষুধটি যেন শুধুমাত্র করোনারোগীরা পান তাও বাংলাদেশ ওষুধ প্রশাসন অধিদপ্তরের মাধ্যমে সরকার সংরক্ষণের ব্যবস্থা করেছেন। প্রসঙ্গক্রমে, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস প্রথম থেকেই করোনা রোগীদের জন্য যে ওষুধগুলো সফলতা দেখিয়েছে যেমন-হাইড্রক্সিক্লোরোকুইন, ফ্যাভিপিরাভির সেগুলো দ্রুততম সময়ের মাঝে নিয়ে এসেছে। আর এই ওষুধগুলো যাতে বাংলাদেশের মানুষ পায় তার জন্য এই ওষুধগুলোর রপ্তানিও বন্ধ করা হয়েছে।

উল্লেখ্য, রেমডেসিভির ইনসেপ্টা ছাড়াও বেক্সিমকো, এসকায়েফ, স্কোয়ার, বিকন, হেলথকেয়ারসহ মোট ছয়টি কোম্পানী উৎপাদনের অনুমতি পেয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকরোনাভাইরাসরেমডেসিভির
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: নুসরাত জাহান নিপা (সংগৃহীত)।

কাগজের তুষারকণা তৈরি করে আবারও গিনেস বুকে বাংলাদেশি নুসরাত

জুলাই ৮, ২০২৬

আর্জেন্টিনা ম্যাচের রেফারি নিয়ে ফিফায় অভিযোগ জানাল মিশর

জুলাই ৮, ২০২৬

রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত

জুলাই ৮, ২০২৬

বন্যা পরিস্থিতি: আগামী ৭২ ঘণ্টায় বেশ কয়েকটি নদীর পানি বাড়তে পারে

জুলাই ৮, ২০২৬

আর্জেন্টিনা-মিশর ম্যাচে রেফারিং বিতর্ক: বিশ্ব গণমাধ্যম যা বলছে

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT