ইউরোপিয়ান ফুটবলে আজ মাঠে নামছে রিয়াল মাদ্রিদ, চেলসি, ম্যানচেস্টার সিটি ও বর্য়ান মিউনিখের মত জায়ান্টরা। ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে রাত ৮টায় রিয়াল মাদ্রিদ স্বাগত জানাবে গ্রানাডাকে।
লিগের শুরুতে হোঁচট খেলে এখন বেশ ফর্মে আছে লস বাঙ্কোরা। তবে ইনজুরির কারণে আজ খেলবেন না বেল, রামোস, রদ্রিগেস ও দানিয়েল। আর মাত্র দুটি গোল পেলে ক্রিষ্টিয়ানো রোনালদো ছুঁয়ে ফেলবেন রাউল গঞ্জালেসের করা সব ধরনের প্রতিযোগিতায় ৩২৩ গোলের রেকর্ড।
ইংলিশ প্রিমিয়ার লিগে বিগ ম্যাচে বিকেল পৌনে ৬টায় হোসে মরিনিয়ন চেলসি লড়বে আর্সেন উইঙ্গারের আর্সেনালের সঙ্গে। লিগের শুরু থেকেই ব্যাকফুটে চেলসি, ৪ পয়েন্ট নিয়ে টেবিলের ১৭ তম স্থানে আর এভারটন রয়েছে ৪র্থ স্থানে আর্সেনাল।
রাত সাড়ে ১০টায় ম্যানসিটি লড়বে ওয়েস্ট হামের বিপক্ষে।







