চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইনকিলাবে গণচাকরিচ্যুতিতে ডিআরইউ’র উদ্বেগ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৪১ অপরাহ্ণ ০৬, মে ২০১৭
বাংলাদেশ
A A

দৈনিক ইনকিলাবে সাংবাদিকদের গণচাকরিচ্যুতির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। ইনকিলাব কর্তৃপক্ষ যদি অনতিবিলম্বে এই হীন ও বেআইনি কর্মকাণ্ড থেকে সরে না আসে তাহলে তারা সংগঠনের সদস্যদের নিয়ে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে বলেও জানানো হয়েছে।

সাংবাদিকতা ও সংবাদপত্র নীতিমালার সকল নিয়মনীতি পরিপন্থী এই গণচাকরিচ্যুতিতে ডিআরইউ কার্যনির্বাহী কমিটির দেয়া এক বিবৃতিতে এসব কথা বলা হয়।

বিবৃতিতে বলা হয়, বেতন-ভাতা বিষয়ে ইনকিলাব সম্পাদক এ এম এম বাহাউদ্দীনের দেয়া প্রস্তাব শুধু অনৈতিক ও বেআইনিই নয়, এ ধরণের নীতি প্রস্তাবনা গণমাধ্যমের জন্য এক অশনি সংকেত।

Banglabid

ডিআরইউ মনে করে, ইনকিলাব কর্তৃপক্ষের এই হীন কর্মকাণ্ড এখনই রুখে না দিতে পারলে গোটা গণমাধ্যম জুড়ে এক নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি হবে।

‘দেশের প্রচলিত আইনে যে কোন গণমাধ্যমের কর্মীকে ছাঁটাই করার সুযোগ রয়েছে। তবে পূর্বে নোটিশ দিয়ে এবং সর্বশেষ ওয়েজবোর্ড অনুযায়ী প্রাপ্য সকল সুযোগ-সুবিধা নিশ্চিত করার মাধ্যমে সেটা করতে হবে।’

ডিআরইউ কার্যনির্বাহী কমিটি অনতিবিলম্বে দৈনিক ইনকিলাবে গণচাকরিচ্যুতির আদেশ প্রত্যাহার, সাংবাদিকদের ন্যায্য পাওনা পরিশোধ ও কাজের সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার জোর দাবি জানিয়েছে।

Reneta

এছাড়াও সম্প্রতি দৈনিক মানবকণ্ঠ ও নিউ নেশন থেকে অনেক সাংবাদিক কর্মচারীকে চাকুরিচ্যুত করা হয়েছে। চাকরিচ্যুতদের মধ্যে মানবকণ্ঠের ৪জন ও নিউ নেশনের ১জন ডিআরইউ’র সদস্য।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডিআরইউ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি।

চাঁদপুরে ট্রেনে কাটা পড়ে মাদ্রাসাছাত্রীর মৃত্যু

আগস্ট ১৩, ২০২৬

‘বিহান’-এ প্রিয়ম-দোয়েল, কী আছে গল্পে?

আগস্ট ১৩, ২০২৬
ছবি: প্রতিনিধি।

মির্জা ফখরুল রাষ্ট্রপতি পদে মনোনয়ন পাওয়ায় ঠাকুরগাঁওয়ে মিষ্টি বিতরণ

আগস্ট ১৩, ২০২৬

নীতিনির্ধারণে তরুণদের অংশগ্রহণ বাড়ানোর আহ্বান

আগস্ট ১৩, ২০২৬
ছবি: পাঞ্জাবের সাবেক উপ-মুখ্যমন্ত্রী সুখবীর সিং বাদল।

পাঞ্জাবের সাবেক উপ-মুখ্যমন্ত্রী সুখবীর সিং বাদলের ওপর হামলা

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT