চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/h-ky_b3Cahg?si=O8Bjm81N2TnW8r_E
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইতোর পরামর্শেই বদলে গিয়েছিল মেসির ক্যারিয়ার!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:২৮ অপরাহ্ণ ৩০, এপ্রিল ২০২০
ফুটবল, স্পোর্টস
A A

বার্সেলোনার সাবেক ফরোয়ার্ড স্যামুয়েল ইতোর সান্নিধ্য বেশ লম্বা একটা সময় ধরেই পেয়েছেন ক্লাবটির বর্তমান অধিনায়ক লিওনেল মেসি। ক্যামেরুন তারকার দাবি, তার কিছু পরামর্শেই আজকের মেসি হয়ে ওঠা আর্জেন্টাইন মহাতারকার।

২০০৪-০৫ মৌসুমে বার্সার জার্সি গায়ে মূল দলে অভিষেক মেসির। ২০০৯ সালে ইতো ইন্টার মিলানে যাওয়ার আগ পর্যন্ত বার্সার আক্রমণভাগ সামলেছেন দুজনে।

প্রতিভা থাকা সত্ত্বেও তরুণ মেসি একটা সময় দ্বিধায় ভুগতেন বলে দাবি ইতোর। তখন তার কিছু পরামর্শেই মেসির ক্যারিয়ার পাল্টে যায়, এক সাক্ষাৎকারে জানিয়েছেন বার্সা, চেলসি, ইন্টারে খেলা ফরোয়ার্ড।

‘মেসি একদিন আমার কাছে স্বীকার করেছে, আমাকে ধন্যবাদ দিয়েছে, তার ক্যারিয়ার পাল্টে গেছে। আমি তাকে কী বলেছিলাম তা বলবো না।’

‘একদিন সে আমাকে বললো ধন্যবাদ ইতো, তোমার পরামর্শের জন্য। আমার ক্যারিয়ার পাল্টে গেছে।’

‘তার অসাধারণ প্রতিভা ছিল, তারপরও তাকে দুই-তিনটা বিষয় পাল্টাতে হতো। আমি গর্বিত যে সে ইতিহাস নতুন করে লিখেছে। সে যে ইতিহাস গড়েছে তা পাল্টানো সহজ নয়।’

Reneta

বার্সার হয়ে ১৯৯ ম্যাচে ১৩০ গোল করেছেন ইতো। ক্লাবটির হয়ে দুই চ্যাম্পিয়ন্স লিগসহ তিন লা লিগা ও একটি স্প্যানিশ কাপ জিতেছেন ক্যামেরুনের স্ট্রাইকার।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইতোবার্সাবার্সেলোনামেসিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিচারকাজ থেকে সরানো হলো বিচারপতি আব্দুল মান্নানকে

এপ্রিল ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বছরের শেষ দিকে চালু হতে পারে শাহজালালের থার্ড টার্মিনাল

এপ্রিল ২৩, ২০২৬

মুরগির পর নাগালের বাইরে ডিম

এপ্রিল ২৩, ২০২৬

যে গল্পগুলো আসলে আমাদেরই

এপ্রিল ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

লেবাননে ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ নিহত ৫

এপ্রিল ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT