বিনোদন

ইতি! এমা স্টোন

ইতি! এমা স্টোন

এমা স্টোন

শেষমেশ এমা স্টোনের চিঠি পেলেন সেই হাই স্কুল ছাত্র। ‘লা লা ল্যান্ড’–এর মিষ্টি মেয়ে এমাকে আকৃষ্ট করার জন্য কিছুদিন আগে টুইটারে এমার ছবিতে গাওয়া একটি গানের প্যারোডি পোস্ট করেছিলেন এই কিশোর।

এমার নিজ শহর স্কটসডেলের ১৬ বছর বয়সী কিশোর একেবারে লা লা ল্যান্ডের ‘গুড মর্নিং আমেরিকা’ গানটির মতো রাস্তায় নেচে গেয়ে প্যারোডি ভিডিও পাঠিয়েছিলেন এমার কাছে। শুধু কি তাই! এমাকে আমন্ত্রণ জানায় তার সঙ্গে নাচার জন্য। ভক্তের এমন প্রস্তাবে  অবাক হয়েছেন এমা। সেই সাথে খুশিও হয়েছেন দারুণ!

জ্যাকবকে ধন্যবাদ জানিয়েছেন  তিনি। লিখেছেন,

প্রিয় জ্যাকব, এমন অদ্ভুত সুন্দর প্রস্তাবের জন্য তোমাকে ধন্যবাদ। আমি অনেক সম্মানিত হয়েছি। তুমি ভাবতেও পারবে না, আমি কী পরিমাণ খুশি হয়েছি!’

তবে জ্যাকবের জন্য আরও একটি সুখবর রেখে দিয়েছেন এমা। জ্যাকবের চোখেই নাকি আগামী দিনের রায়ান গসালিংকেও নাকি দেখতে পাচ্ছেন তিনি। টাইমস অব ইন্ডিয়া।

‘গুডমর্নিং আমেরিকা’ গানের ভিডিও :

বিষয়:এমা স্টোন
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…