চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ইতিহাস সেরা’র ভাবনা পাত্তাই দিচ্ছেন না নাদাল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:০২ অপরাহ্ন ৩১, জানুয়ারি ২০২২
অন্যান্য খেলা, স্পোর্টস
A A

রোমাঞ্চকর লড়াই শেষে অস্ট্রেলিয়ান ওপেন জিতেছেন। প্রতিদ্বন্দ্বী রজার ফেদেরার ও নোভাক জোকোভিচকে পেছনে ফেলেছেন। ২১টি গ্র্যান্ড স্লাম জয়ের রেকর্ডে একমাত্র নাম এখন রাফায়েল নাদাল। আলোচনা উঠেছে স্প্যানিশ কিংবদন্তিই ছেলেদের ইতিহাসের সেরা টেনিস খেলোয়াড় কিনা। নাদাল অবশ্য বিষয়টিকে পাত্তা দিচ্ছেন না।

সুইস কিংবদন্তি ফেদেরার চোটের কারণে মেলবোর্নে অনুপস্থিত ছিলেন। করোনার টিকা গ্রহণ না করায় আসর শুরুর আগে আইনি লড়াইয়ের পর অস্ট্রেলিয়া ছাড়তে বাধ্য হন জোকোভিচ।

দুই মহাতারকার অনুপস্থিতির মঞ্চে নাদালের পথটা সহজ ছিল না। ৩৫ বছর বয়সী স্প্যানিয়ার্ড মেলবোর্নে রোববারের ফাইনাল জিতেছেন ৫ ঘণ্টা ২৪ মিনিটের লড়াইয়ে। দ্বিতীয় বাছাই রাশিয়ান ড্যানিল মেদভেদেভকে হারিয়েছেন। দুই সেট হেরে পিছিয়ে পড়েছিলেন, তারপর প্রত্যাবর্তন।

নাদাল পরে জয়ের রেশ ধরে বলেছেন, ‘আমার ক্যারিয়ারের সবচেয়ে বড় প্রত্যাবর্তন।’

সোমবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হন নাদাল। বলেন, ‘আমি জানি ২১, এটি একটি বিশেষ সংখ্যা। সম্মানিত বোধ করছি। আমার টেনিস ক্যারিয়ারে আরও একটি বিশেষ কিছু অর্জন করতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছি।’

ইতিহাসের সেরা পুরুষ টেনিস খেলোয়াড়ের আলোচনা নিয়ে স্প্যানিশ তারকার ভাষ্য, ‘আমি ইতিহাসের একজন কিনা সত্যি বলতে খুব একটা পাত্তা দেই না। আসলেই আমি পাত্তা দেই না। আজকে এটা আমার জন্য গতরাতের মতো উপভোগেরই ব্যাপার।’

Reneta

প্রথম দুই সেটে হেরেও দুর্দান্ত প্রত্যাবর্তনে ১৩ বছর পর অস্ট্রেলিয়ান ওপেন জেতা নাদালের কাছে রোববার ছিল আবেগঘন রাত। পায়ের চোট কাটিয়ে কোর্টে ফিরে এমন অর্জনের তাৎপর্য আরও বাড়িয়েছে তিনি।

‘গত ছয়মাস ধরে কোর্টে ফিরে আসার জন্য অনেক লড়াই করেছি। খুব, খুব কঠিন মুহূর্ত ছিল। কারণ জানতাম না ফিরে আসার সুযোগ পাবো কিনা। দর্শকদের সমর্থন ছিল। পুরো ম্যাচে খুব আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম।’

‘যদিও খুব ক্লান্ত ছিলাম, তাদের সাথে যথারীতি উদযাপন করতে পারিনি। তবে আমি এটি অনুভব করি, পুরো ম্যাচে সমস্ত সমর্থন আমাকে অনেক সাহায্য করেছে। সত্যিই আমি শারীরিকভাবে ক্লান্ত এবং বিধ্বস্ত।’

Jui  Banner Campaign
ট্যাগ: অস্ট্রেলিয়ান ওপেনজোকোভিচনাদালফেদেরারলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বড় জয়ে শীর্ষ ধরে রাখল বার্সেলোনা

ফেব্রুয়ারি ৮, ২০২৬

জয় পেল ম্যানচেস্টার ইউনাইটেড-আর্সেনাল-চেলসি

ফেব্রুয়ারি ৭, ২০২৬

‘পাকিস্তান জিতেনি, আমরা খেলাটি হেরেছি’

ফেব্রুয়ারি ৭, ২০২৬

যুক্তরাষ্ট্রকে হারিয়ে বিশ্বকাপ শুরু ভারতের

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি ‍সংগৃহীত

নির্বাচনে কোনো ধরনের ইঞ্জিনিয়ারিংয়ের সুযোগ নেই : ইসি মাছউদ

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT