চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইতিহাস লেখার আভাস দিয়ে ভারতের জয়ের সমান ড্র

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:০২ অপরাহ্ন ১১, জানুয়ারি ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

শেষদিনে সম্ভাব্য তিনটি ফলই হতে পারত। পাল্লা ঝুঁকে ছিল ভারতের হারের দিকে, আর সবচেয়ে কঠিন ছিল তাদের জয়টাই। সেখানে সুবিধাজনক অবস্থানে থাকা অস্ট্রেলিয়াকে স্তব্ধ করে দিয়ে একসময় জয়ের সম্ভাবনা জাগিয়ে জয়ের সমান এক ড্র আদায় করে মাঠ ছেড়েছে রাহানের ভারত।

প্রথম দুই টেস্টে দুই প্রতিপক্ষ একটি করে জয় তোলার পর তৃতীয় টেস্টে ড্র আসায় সিরিজ ফয়সালা হওয়ার দৃষ্টি এখন ব্রিসবেনে। সেখানে ১৫ জানুয়ারি থেকে চার টেস্টের লড়াইয়ে শেষটিতে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া-ভারত।

সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ৩০০ তাড়া করে জিতেছে, এমন ইতিহাস নেই। সেখানে জিততে কেবল একদিনেই ভারতকে করতে হতো ৩০৯! সেটিও পঞ্চম দিনে। হাতে অক্ষত ছিল ৮ উইকেট।

প্রথম ইনিংসে ৩৩৮ রানে অলআউট হয়েছিল অস্ট্রেলিয়া। পরে ভারতকে প্রথম ইনিংসে থামিয়ে দেয় ২৪৪ রানে। লিড আদায় করে নেয় ৯৪ রানের। দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ৩১২ রান তুলে ইনিংস ঘোষণা করে স্বাগতিকরা।

চতুর্থদিনের শেষ সেশন ও পঞ্চম দিনের পুরোটা মিলিয়ে জিততে ভারতের সামনে ৪০৭ রানের বিশাল চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিল অজিরা। ২ ওপেনারকে হারিয়ে ৯৮ রানে রাত্রি বিরতি কাটিয়ে শেষদিনে নামে সফরকারী দল।

নেমে দ্রুত ফিরে যান অধিনায়ক আজিঙ্কা রাহানে (৪)। সেখান থেকে লড়াই জমিয়ে তোলেন চেতেশ্বর পূজারা ও রিশভ পান্ট। দুজনে যতক্ষণ জুটি বেধে ছিলেন, এমনকি জয়ের কথা ভাবাও অসম্ভব ছিল না ভারতের। তারা ১৪৮ রানের জুটি এনে দেন।

Reneta

পান্ট ১২ চার ৩ ছয়ে ১১৮ বলে ৯৭ করে সাজঘরে হাঁটা দিলে আশার পালে ধাক্কা লাগে ভারতের। খানিক বাদে ২০৫ বলে ৭৭ করে পূজারাও ফিরে গেলে হারের শঙ্কা ফেরে সফরকারী ড্রেসিংরুমে।

এরপর শুধু শঙ্কাটাই কাটাননি হনুমা বিহারি ও রবিচন্দ্রন অশ্বিন। দুজনে অবিচ্ছিন্ন থেকে ম্যাচে ড্র টেনে তবেই মাঠ ছেড়েছেন। হনুমা ১৬১ বল খেলে ২৩ রানে অপরাজিত থাকেন, ১২৮ বলে ৩৯ করে অপরাজিত থাকেন অশ্বিন। দুজনে অবিচ্ছিন্ন থেকে অজি বোলারদের হতাশ করেছেন ৪২.৪ ওভার। ভারত পৌঁছায় ৫ উইকেটে ৩৩৪ রানে।

Jui  Banner Campaign
ট্যাগ: পান্টভারত-অস্ট্রেলিয়া টেস্টলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

নতুন মন্ত্রিসভার জন্য প্রস্তুত ৫০টি গাড়ি

ফেব্রুয়ারি ১০, ২০২৬
টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, ছবি: সংগৃহীত।

সিপিআই ২০২৫: দুর্নীতির তালিকায় বাংলাদেশ আরও পিছিয়ে, অবস্থান ১৩তম

ফেব্রুয়ারি ১০, ২০২৬

হতাশা কাটিয়ে নামিবিয়ার বিপক্ষে জয় তুলল নেদারল্যান্ডস

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় পুকুরে মিললো বিপুল পরিমাণ অস্ত্র

ফেব্রুয়ারি ১০, ২০২৬

মধ্যরাতে ভোটকেন্দ্রের বুথে আগুন

ফেব্রুয়ারি ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT