চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইতিহাস বলে এটাই শেষ মহামারী নয়: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৫০ পূর্বাহ্ণ ২৭, ডিসেম্বর ২০২০
আন্তর্জাতিক
A A
করোনাভাইরাস

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বলেছেন, করোনাভাইরাস সংকটই বিশ্বের শেষ মহামারী হবে না। তাছাড়া মানব স্বাস্থ্যের উন্নয়ন প্রচেষ্টা ব্যর্থ হবে যদি জলবায়ু পরিবর্তন ও প্রাণীদের কল্যাণে দৃষ্টি না দেওয়া হয়।

টেড্রস অ্যাধানম গ্যাব্রিয়েসুস এই ধরনের প্রাদুর্ভাবের ক্ষেত্রে বিপজ্জনকভাবে স্বল্পদৃষ্টি দিয়ে পরবর্তী মহামারীর জন্য প্রস্তুতি না নিয়ে শুধু টাকা খরচ করার নিন্দা জানান।

রোববার মহামারি প্রস্তুতির আন্তর্জাতিক দিবসে এক ভিডিও বার্তায় একথা বলেন তিনি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক বলেন, করোনাভাইরাস মহামারী আমাদের শিক্ষা নেওয়ার সময় ছিল। দীর্ঘ সময় আতঙ্ক ও অবজ্ঞার ভিত্তিতে বিশ্ব পরিচালনা করা হয়েছে।

‘প্রাদুর্ভাব দেখা দিলেই আমরা টাকা খরচ করা শুরু করেছি। পরে সেটা শেষ হয়ে গেলে আমরা আবার ভুলে গেছি আর পরবর্তীটা থামানোর কোনো প্রচেষ্টাই নেইনি। এটা ভয়ানক স্বল্পদৃষ্টির কাজ এবং সত্যি বলতে বোঝার মতো নয়।’

টেড্রস বলেন, ইতিহাস বলে এটাই শেষ মহামারী নয় আর মহামারী জীবনের একটি বাস্তবতা। এই মহামারি দেখিয়েছে যে মানুষের স্বাস্থ্য, প্রাণী ও গ্রহের সঙ্গে সংযোগটা অনেক গভীর। তাই মানব স্বাস্থ্যের উন্নয়নের যেকোন প্রচেষ্টা ব্যর্থ হবে যদি না মানুষ ও প্রাণীর প্রবল সংযোগটা এবং জলবায়ু পরিবর্তনের অস্তিত্বের হুমকি যা আমাদের পৃথিবীকে কম বাসযোগ্য করে তুলছে তা উপলব্ধি না করা হয়।

Reneta

টেড্রস আরও বলেন, গত ১২ মাসে বিশ্ব অনেক উত্থান পতন দেখেছে, সামাজিক ও অর্থনৈতিক। সকল দেশের এখন জরুরি অবস্থা প্রতিরোধ, শনাক্তকরণ ও হ্রাস করার জন্য প্রস্তুতি সক্ষমতাতে বিনিয়োগ করা উচিত।

সেই সঙ্গে প্রাথমিক স্বাস্থ্যসেবা ব্যবস্থা জোরদার করার আহ্বান জানান তিনি।

মহামারি মোকাবেলায় প্রতিরোধ, প্রস্তুতি এবং অংশীদারিত্বের গুরুত্ব প্রচারের জন্য জাতিসংঘের সাধারণ পরিষদ ২৭ ডিসেম্বর আন্তর্জাতিক মহামারী প্রস্তুতি দিবস পালনের আহ্বান জানিয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকরোনা ভাইরাসকরোনাভাইরাসবিশ্ব স্বাস্থ্য সংস্থা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

গ্রীষ্মকালীন ছুটিতে ৫ দিন বন্ধ থাকবে জাতীয় বিশ্ববিদ্যালয়

জুলাই ৯, ২০২৬

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল

জুলাই ৯, ২০২৬
লামায় পাহাড়ধসে শিশুসহ ৫ জন নিহত

লামায় পাহাড়ধসে শিশুসহ ৫ জন নিহত

জুলাই ৯, ২০২৬

হলুদ কার্ড তুলে দিতে ফিফায় ফ্রান্সের আপিল খারিজ, নিষেধাজ্ঞার ঝুঁকিতে ওলিসে

জুলাই ৯, ২০২৬

বৃক্ষরোপণকে জাতীয় দায়িত্ব ও সামাজিক আন্দোলনে পরিণত করার আহ্বান রাষ্ট্রপতির

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT