চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইতালির হার ছিল দুঃস্বপ্ন!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৪৭ পূর্বাহ্ণ ২৫, মার্চ ২০২২
ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশের ফুটবল খেলোয়াড় মাঠে, প্রতিযোগিতার সময় প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

‘এটা ব্যখ্যা করা ভীষণ কঠিন! একটি দুঃস্বপ্ন ছিল। লকার রুমের চারপাশে তাকিয়ে আমাদের খেলোয়াড়রা টুর্নামেন্টের জন্য চ্যালেঞ্জ নিতে প্রস্তুত ছিল। তবুও এখানে আমরা একটি বিপর্যয়ের কথা বলছি। শীর্ষ থেকে শূন্যে পতন হওয়াটা আসলেই কঠিন।’

র‍্যাঙ্কিংয়ের ৬০ ধাপ নিচের দল নর্থ মেসিডোনিয়ার কাছে ঘরের মাঠে ১-০ গোলে হেরে বিশ্বকাপের চূড়ান্ত পর্বে উঠে না পেরে এভাবেই হতাশা প্রকাশ করেন ইতালিয়ান মিডফিল্ডার মার্কো ভেরাত্তি।

বিশ্বকাপ বাছাইয়ের প্লে-অফের সেমিফাইনালে ৯৬০ সালের পর ঘরের মাঠে তাদের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে হারের তিক্ত স্বাদ পেল আজ্জুরিরা। এমন দুঃস্বপ্নের রাত নেমে আসাটা কিছুতেই মানতে পারছেন এ ভেরাত্তি।

Banglabid

‘আমরা একসাথে বিশেষ সময় অনুভব করেছি এবং আমি সবসময় আমার সতীর্থদের নিয়ে গর্বিত থাকব। এটা ফুটবল যেখানে আপনাকে গোল করতে হবে। আমরা সেটা করতে পারিনি। তবে আমাদের যতটুকু করার ছিল তাই করেছি। যদিও সেটা যথেষ্ট ছিল না।’

‘আমাদের এখন নিজেদেরকে প্রশ্ন করতে হবে। কিছু দুর্ভাগ্য ছিল। তবে আপনাকে নিজের ভাগ্যটা গড়তেও হবে।’

নির্ধারিত সময় শেষের পর তা অতিরিক্ত সময়ে গড়াবে এমন মানসিক প্রস্তুতি সবাই নিচ্ছিল। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে আলেকজান্ডার ট্রাজকোভস্কির গোলে ইতালির বিশ্বকাপ খেলার আশা শেষ হয়। আরেক ইতালিয়ান মিডফিল্ডার জর্জিনহো যেন এ ঘটনায় মানসিক আঘাতে রীতিমতো জর্জরিত।

Reneta

‘এটা চরম হতাশার। মারাত্মকভাবে আঘাত দিয়ে চলেছে। আমরা সবসময় ম্যাচে সুযোগ তৈরি ও আধিপত্য বিস্তার করেছি। তবে দল হিসেবে কাজটা শেষ করতে পারিনি। নির্দিষ্টভাবে কাউকে দোষারোপ করছি না। তবে এটাই বাস্তবতা।’

টানা দুইবার বিশ্বকাপ খেলতে না পারার বেদনায় জর্জরিত চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। অথচ নয় মাস আগেই ইউরো আক্রমণাত্মক ও নান্দনিক ফুটবল উপহার দিয়ে ইউরো চ্যাম্পিয়ন হওয়া দলটি প্লে-অফের সেমিফাইনালের বাধাই টপকাতে পারেনি। এমনটি ঘটার কারণ খুঁজে পাচ্ছেন না জর্জিনহো।

‘আমি জানি না কেন আমরা এটি করতে পারিনি। না পারার সঙ্গে আমিও জড়িত এবং এটি ভাবতে আমার কষ্ট হচ্ছে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইতালিকাতার বিশ্বকাপ ২০২২কাতার বিশ্বকাপ বাছাই-২০২২কাতার বিশ্বকাপ বাছাইপর্বজর্জিনহোনর্থ মেসিডোনিয়াপ্লে-অফভেরাত্তিলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অস্ট্রেলিয়াকে চেপে ধরেছে টাইগ্রেসরা

পরবর্তী

নরসিংদীতে পিকআপ-সিএনজি’র সংঘর্ষে নিহত ৪

পরবর্তী
নরসিংদীতে পিকআপ-সিএনজি সংঘর্ষে আহত ও নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

নরসিংদীতে পিকআপ-সিএনজি'র সংঘর্ষে নিহত ৪

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বৈঠকে বসে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

'রাশিয়াকে থামাতে অনেক দেরি করে ফেলেছে ইউরোপ'

সর্বশেষ

রাষ্ট্রপতি নির্বাচন স্বচ্ছভাবে করতে চান ইসি

আগস্ট ১৯, ২০২৬

কলকাতায় হোটেলে আগুন, ৫ বাংলাদেশিসহ নিহত ৯

আগস্ট ১৯, ২০২৬

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০টি প্রকল্প অনুমোদন

আগস্ট ১৯, ২০২৬

সরকারি মনিটরিংয়ে আসছে কিন্ডারগার্টেন-ইংরেজি মাধ্যমসহ সব প্রাথমিক বিদ্যালয়

আগস্ট ১৯, ২০২৬

ধ্বংসের পথে ইতিহাস-ঐতিহ্যের প্রতীক ‘আলেকজান্দ্রার ক্যাসেল’

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT