চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইতালিতে আর্জেন্টাইনদের রাত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:০৬ অপরাহ্ন ০৭, অক্টোবর ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

ইতালিয়ান সিরি আ’তে টানা ৬ ম্যাচ জিতে রীতিমতো উড়ছিল ইন্টার মিলান। অবশেষে তাদের মাটিতে নামিয়ে এনেছে পাওলো দিবালা-গঞ্জালো হিগুয়েনরা। দুই আর্জেন্টাইনের গোলে রোববার রাতে ইন্টারকে ২-১ গোলে হারায় জুভেন্টাস।

ইন্টার-জুভ ম্যাচের রাতটাকে আর্জেন্টাইনদের রাতও বলা যায়। কারণ, দিবালা-হিগুয়েন সঙ্গে ইন্টারের গোলটিও করেছেন আরেক আর্জেন্টাইন লৌতারো মার্টিনেজ।

এ জয়ে সিরি আ’র পয়েন্ট টেবিলের শীর্ষ স্থান পুনরুদ্ধার করলো টানা আটবারের চ্যাম্পিয়ন জুভেন্টাস।

সান সিরোতে ম্যাচের ‍চতুর্থ মিনিটেই জুভেন্টাসকে এগিয়ে দেন দিবালা। ১৮ মিনিটে ম্যাথিয়াস ডি লিটের হ্যান্ডবলের কারণে পেনাল্টি পায় ইন্টার। স্পটকিক থেকে স্বাগতিকদের সমতায় ফেরান আরেক আর্জেন্টাইন মার্টিনেজ।

বিরতির আগ মুহূর্তে গোল করেছিলেন জুভেন্টাসের ক্রিস্টিয়ানো রোনালদো। কিন্তু অফসাইডের কারণে গোলটি বাতিল হয়ে যায়।

৮০ মিনিটে বদলি হিসেবে খেলতে নামা গঞ্জালো হিগুয়েনের গোলে দারুণ এক জয় নিয়ে ফেরে জুভেন্টাস।

Reneta

এই জয়ের পর ৭ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে শীর্ষে জুভেন্টাস। সমানসংখ্যক ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে দুই নম্বরে ইন্টার মিলান। সাত ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে তিনে আটলান্টা। সাত ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে চারে নাপলি। সমান ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষ পাঁচের অন্য দল এএস রোমা।

রাতের অন্য ম্যাচে ফ্লোরেন্টিনা ১-০ গোলে উদিনেসকে, আটলান্টা ৩-১ গোলে লিসকে হারায়। এছাড়া রোমা-ক্যালগিরি ১-১, বোলোগানা-লাজিও ২-২ এবং তোরিনো-নাপলি ম্যাচ গোলশূন্য ড্র হয়।

Jui  Banner Campaign
ট্যাগ: আর্জেন্টাইনইন্টার মিলানজুভেন্টাসদিবালামার্টিনেজলিড স্পোর্টসসিরি আহিগুয়েন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

দেশ ছেড়েছেন ফয়েজ আহমদ তৈয়্যব

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

বিশ্বকাপে হাত মেলাবে ভারত-পাকিস্তান? যা বলছেন দুই অধিনায়ক

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

সংসদের উচ্চকক্ষ-নিম্নকক্ষ কী?

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

ভালোবাসা দিবসে সরকারি ছুটি চান শফিক রেহমান

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

সংসদ সদস্যদের আবাসন প্রস্তুতি শুরু হলেও নীরব মিন্টু রোডের মন্ত্রীপাড়া

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT