ইডেন গার্ডেন্সে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন শেষে নিউজিল্যান্ডের বিপক্ষে ৩৩৯ রানে এগিয়ে ভারত।
দ্বিতীয় ইনিংসে ৮ উইকেট হারিয়ে ২২৭ রান করে স্বাগতিকরা। মিচেল স্যান্টনার এবং ম্যাট হেনরি নিয়েছেন ৩টি করে উইকেট।
৭ উইকেটে ১২৮ রান নিয়ে তৃতীয় দিন শুরু করা নিউজিল্যান্ড এদিন মাত্র ৭৭ রান যোগ করতেই গুটিয়ে যায়। কিউইদের প্রথম ইনিংস থামে ২০৪ রানে।
দ্বিতীয় ইনিংসের শুরুটা ভাল হয়নি টিম ইন্ডিয়ার। মিডল অর্ডারে টিম কোহলি রানে ফিরলেও ৫ রানের জন্য মিস করেন টেস্ট ক্যারিয়ারের ১৩ তম অর্ধশতক।
৫ম উইকেটে নামা রোহিত শর্মা একাই টেনেছেন দলকে। ৮২ রানে স্যান্টনার বলে লেগ বিফোরে ফাঁদে পড়েলে এই ব্যাটসম্যানকে সেঞ্চুরির আক্ষেপ নিয়ে ফিরতে হয় সাজঘেরে।
সোমবার রিদ্দিমান সাহা ৩৯ এবং ভুবেনশ্বর কুমার ৮ রান নিয়ে চতুর্থ দিন শুরু করবেন।








