চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইডেনে থাকছেন না অভিষেক টেস্টের সেঞ্চুরিয়ান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:২১ অপরাহ্ন ২০, নভেম্বর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

১৯ বছর পর বাংলাদেশের হয়ে অভিষেক টেস্ট খেলা ক্রিকেটারদের মিলনমেলা বসতে যাচ্ছে কলকাতায়। উপলক্ষ বাংলাদেশ-ভারত দিবা-রাত্রির টেস্ট। ইডেন গার্ডেনসে সিরিজের দ্বিতীয় ম্যাচটি শুরু শুক্রবার। দেশে থাকা সব সাবেক ক্রিকেটারই কলকাতার বিমানে ওঠার জন্য উন্মুখ হয়ে আছেন। তবে প্রবাসে থাকা দুজন, আমিনুল ইসলাম বুলবুল ও আল-শাহরিয়ার রোকন সাড়া দিতে পারছেন না ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) আমন্ত্রণে।

অভিষেক টেস্টের সেঞ্চুরিয়ান আমিনুল আইসিসিতে কর্মরত রয়েছেন। বছরের বেশিরভাগ সময় তার কাটে অস্ট্রেলিয়ায়। আরেক সাবেক ব্যাটসম্যান শাহরিয়ার থাকেন নিউজিল্যান্ডে।

২০০০ সালের ১০ নভেম্বর ঢাকায় ভারতের বিপক্ষে অভিষেক টেস্টে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেয়া নাইমুর রহমান দুর্জয় জানালেন, মিলনমেলায় থাকতে পারছেন না এ দুই সাবেক ক্রিকেটার।

বিসিবির এ পরিচালক বলেন, ‘আমি আজকেই যাচ্ছি (কলকাতায়), আকরাম ভাইও আজ যাচ্ছে। বাকীরা সবাই কালকে যাবে। দুর্ভাগ্যবশত দুজন মিস করবে। আমিনুল ইসলাম বুলবুল ভাই জানিয়েছেন উনি থাকতে পারবেন না। আল-শাহরিয়ার রোকন, নিউজিল্যান্ড থেকে আসা কঠিন তার জন্য। সেই সঙ্গে ভিসা করতে আরও সময় লাগবে। এ দুজন মিস করছে। তাছাড়া বাকিরা কালকের মধ্যে কলকাতা পৌঁছে যাবে।’

উপমহাদেশের প্রথম গোলাপি বলের টেস্ট ম্যাচটি মাঠে বসে উপভোগ করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছেন বিসিসিআই’র নতুন সভাপতি সৌরভ গাঙ্গুলি। বাংলাদেশ প্রধানমন্ত্রী দেখবেন কলকাতা টেস্টের প্রথমদিনের খেলা।

অভিষেক টেস্টের ১১ ক্রিকেটার: শাহরিয়ার হোসেন বিদ্যুত, মেহরাব হোসেন অপি, হাবিবুল বাশার সুমন, আমিনুল ইসলাম বুলবুল, আকরাম খান, আল-শাহরিয়ার রোকন, নাইমুর রহমান দুর্জয় (অধিনায়ক), খালেদ মাসুদ পাইলট (উইকেটরক্ষক), মোহাম্মদ রফিক, হাসিবুল হোসেন শান্ত, বিকাশ রঞ্জন দাস (মাহমুদুল হাসান)।

Jui  Banner Campaign
ট্যাগ: আমিনুলইডেন টেস্টবাংলাদেশ-ভারত টেস্ট সিরিজলিড স্পোর্টসশাহরিয়ার
শেয়ারTweetPin

সর্বশেষ

অস্ট্রেলিয়ার ভাগ্য এখন ঈশ্বরের হাতে: মিচেল মার্শ

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের প্রথম কর্মদিবস বুধবার

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

‘আহত রাজা আরও বিপজ্জনক’- রিয়াল পরীক্ষার আগে মরিনহো

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

নতুন সরকারে কে কোন মন্ত্রণালয়ের দায়িত্বে

ফেব্রুয়ারি ১৭, ২০২৬
ছনি: সংগৃহীত

‘শ্রমিক ইশতেহার বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর জবাবদিহিতা নিশ্চিত করতে হবে’

ফেব্রুয়ারি ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT