চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ইচ্ছে নদী’র শেষ শুটিং

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:২৪ অপরাহ্ণ ২২, মে ২০১৭
বিনোদন
A A
‘ইচ্ছে নদী’ সিরিয়ালে বিক্রম চট্টোপাধ্যায়

‘ইচ্ছে নদী’ সিরিয়ালে বিক্রম চট্টোপাধ্যায়

মাথায় ব্যান্ডেজ, পড়নে লাল পাঞ্জাবি, ক্যাজুয়াল জিন্সের প্যান্ট। এভাবেই ক্যামেরার সামনে এসে দাঁড়ালেন অনুরাগ, ‘ইচ্ছে নদী’ সিরিয়ালের নায়ক বিক্রম চট্টোপাধ্যায়। এখানে তিনি শতভাগ প্রফেশনাল। ঠিক যেমনটি অন্য পর্বগুলোতে দেখেছেন দর্শক। তাকে ঘিরে সরগরম শুটিং ফ্লোর। স্টার জলসার দারুণ জনপ্রিয় এই সিরিয়ালের শেষ দিনের শুটিংয়ের খণ্ড চিত্র। ‘ইচ্ছে নদী’র শেষ দিনের শুটিংয়ের কিছু ছবি এবার বাইরে এসেছে।

২৯ এপ্রিলের গাড়ি দুর্ঘটনা আর এই দুর্ঘটনায় মডেল সনিকা সিংহ চৌহান নিহত হওয়ার ঘটনায় ক্রমেই জড়িয়ে যাচ্ছেন ভারতের বাংলা সিরিয়ালের জনপ্রিয় তারকা বিক্রম চট্টোপাধ্যায়। তাকে নিয়ে তৈরি হয়েছে নানা বিতর্ক। বিক্রমের ব্যক্তিগত জীবনেও যেন ঝড় বয়ে গেছে। প্রায় দিনই থানায় হাজিরা দিতে হচ্ছে। ছুটতে হচ্ছে আদালতে। মুখোমুখি হতে হচ্ছে সংবাদ মাধ্যমের। কখনোবা সনিকার সমাধিস্থলে গিয়ে দাঁড়িয়ে আছেন। আর এর মধ্যেই চলছে ‘ইচ্ছে নদী’র শুটিং।

দুর্ঘটনার পর হঠাৎ​ সিরিয়ালটি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত হয়। সিরিয়ালেও দেখানো হয় গাড়ি দুর্ঘটনার গল্প। যদিও কর্তৃপক্ষ দাবি, গল্পের নিয়ম মেনেই সিরিয়ালটি শেষ হচ্ছে। কিন্তু যারা এই সিরিয়ালের সঙ্গে জড়িত, তাদের অনেকেই মনে করছেন, বিক্রমের দুর্ঘটনা আর সনিকার মৃত্যুতে বিষয়টি জটিল হওয়ায় তড়িঘড়ি সিরিয়ালটি বন্ধ করে দেওয়া হচ্ছে। আর প্রতিদিনই শুটিং ফ্লোরে বিক্রমকে নিয়ে চলছিল চাপা ফিসফাস।

‘ইচ্ছে নদী’ সিরিয়ালে বিক্রম চট্টোপাধ্যায় ও সোলাঙ্কি রায়
Banglabid

স্টার জলসা সূত্রে জানা গেছে, ‘ইচ্ছে নদী’ যতটা জনপ্রিয়, এই ঘটনায় সেই জনপ্রিয়তা কমতে শুরু করেছে। এই দিকটিতে স্টার জলসা কর্তৃপক্ষ বেশি নজর দিয়েছেন।

‘ইচ্ছে নদী’র নাট্যকার লীনা গঙ্গোপাধ্যায় সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘বিক্রম-সনিকার গাড়ি দুর্ঘটনার সঙ্গে এই সিরিয়াল শেষ হওয়ার কোনো সম্পর্ক নেই। সিরিয়ালের গল্পটাই শেষ হয়ে গেছে। আর সিরিয়ালটি শেষ করার এই প্রক্রিয়া শুরু হয়েছে বছরখানেক আগেই।’

আর এ ব্যাপারে ‘ইচ্ছে নদী’র নায়িকা ‘মেঘলা’ সোলাঙ্কি রায় বেশি কিছু বলতে চাননি। শুধু বলেছেন, ‘সিরিয়ালের গল্পের ব্যাপারে কিছুই জানি না। সবটা জানেন লীনাদি। শুটিংয়ে আসার পর আমরা সংলাপ হাতে পাই। এই টুকুই।’

শুটিংয়ের শেষ দিনে ‘ইচ্ছে নদী’ সিরিয়ালের অভিনয়শিল্পীরা
Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিক্রম চট্টোপাধ্যায়
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ঢাবি ‘শিক্ষককাণ্ডে’ এক দলনিরপেক্ষ শিক্ষকের প্রতিবাদ

পরবর্তী

বিলবোর্ডে অ্যাডেলকে ছাড়িয়ে গেলেন ড্রেক

পরবর্তী
পুরস্কার হাতে ড্রেক

বিলবোর্ডে অ্যাডেলকে ছাড়িয়ে গেলেন ড্রেক

‘বিমানবন্দর সড়কের সৌন্দর্যবর্ধনের কাজের সঙ্গে ডিএনসিসির কোন সম্পৃক্ততা নেই’

সর্বশেষ

ক্যানসারের বিরুদ্ধে আবার লড়াই, যা বললেন সামিয়া

আগস্ট ২৪, ২০২৬

মাদকের ছোবলে খুনের নেশা, শেষ কোথায়?

আগস্ট ২৩, ২০২৬

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ২৩, ২০২৬

ময়মনসিংহের মেয়ে রত্না থেকে অভিনেত্রী নূতন

আগস্ট ২৩, ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম

বিসিএস শিক্ষা ক্যাডার নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের বক্তব্যের প্রতিবাদ

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT