চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইচ্ছা পূরণ হলো সেই অভিমানী গৃহবধূর, দেখা পেলেন শাকিবের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৪১ পূর্বাহ্ন ১৬, অক্টোবর ২০২১
বিনোদন
A A

শাকিব খানের শুটিং দেখতে না নিয়ে যাওয়ায় স্বামীর সাথে অভিমান করে আত্মহত্যার চেষ্টা করা মাদারগঞ্জ উপজেলার সেই গৃহবধূর ইচ্ছা পূরণ হলো। পেলেন প্রিয় অভিনেতার সাথে সাক্ষাতের সুযোগ!

শুক্রবার বিকেল চারটার দিকে স্থানীয় সাংসদ মির্জা আজমের ছোট ভাইয়ের মাধ্যমে শাকিবের ‘গলুই’ সিনেমার শুটিং সেটে এসে তার সঙ্গে দেখা করেন ওই গৃহবধূ। শুটিংয়ের ব্যস্ততার মধ্যেও সেই নারী ভক্তকে প্রায় ২০ মিনিট সময় দেন শাকিব।

এসময় আরও উপস্থিত ছিলেন ওই গৃহবধূর স্বামী-সন্তান, গলুই এর পরিচালক এস এ হক অলিক, আজিজুল হাকিমসহ শুটিং সংশ্লিষ্টরা। শাকিবকে কাছ থেকে দেখতে পেয়ে সেই গৃহবধূ আবেগে আপ্লুত হয়ে পড়েন।

ঘটনাটি ঘটার পর শাকিব খান জেনেছিলেন সোশাল মিডিয়ার মাধ্যমে। তখন তিনি গণমাধ্যমে জানিয়েছিলেন, ওই ভক্ত ও তার পরিবারকে শুটিংয়ে ডাকবেন। সেই কথা রাখলেন দেশ সেরা এই চিত্রনায়ক।

সংশ্লিষ্টদের সঙ্গে আলাপ করে জানা যায়, শুক্রবার বিকেলে মাদারগঞ্জে শুটিং সেটে আসেন গৃহবধূ সুমাইয়া। তার স্বামী ইয়াসিনও এসেছিলেন। শাকিব খান তাদের সন্তানের মাথায় হাত বুলিয়ে দোয়া করেন।

শাকিব খান তাদের উদ্দেশে বলেন, যা হয়েছে সামনে যেন এমন আর কোন ঘটনা না ঘটে। সবার আগে জীবন, এমন পাগলামি যেন আর কোন ভক্ত না করে।

Reneta

পরিচালক এস এ হক অলিক বলেন, পাগল ভক্তের মনের ইচ্ছে পূরণের চেষ্টা করেছি। ভবিষ্যতে যেন এমন কাজ না করে সেজন্য তাদের বলা হয়েছে।

শাকিবের শুটিং দেখার সুযোগ পাচ্ছেন সেই গৃহবধূ

 

Jui  Banner Campaign
ট্যাগ: এস এ হক অলিকখসরুগলুইগৃহবধূজামালপুরলিড বিনোদনশাকিব খানসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

পিছিয়ে পড়েও নাটকীয় ম্যাচে লিভারপুলকে হারাল ম্যানসিটি

ফেব্রুয়ারি ৯, ২০২৬

আয়ারল্যান্ডকে হারিয়ে ঘরের মাটিতে বিশ্বকাপ শুরু শ্রীলঙ্কার

ফেব্রুয়ারি ৮, ২০২৬

বিশ্বকাপে ভারত ম্যাচ বয়কট থেকে সরে আসার পথে পাকিস্তান

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি সংগৃহীত

হাদির বোন পরিচয়ে নির্বাচনী সমাবেশে বক্তব্য, ‘ভুয়া’ দাবি পরিবারের

ফেব্রুয়ারি ৮, ২০২৬

বিসিবির তদন্ত প্রতিবেদন নিয়ে অসন্তোষ জাহানারার

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT