আন্তর্জাতিক

ইউরোপে তীব্র তুষারপাতে মৃতের সংখ্যা বাড়ছে

ইউরোপে তীব্র তুষারপাতে মৃতের সংখ্যা বাড়ছে

ইউরোপের বিভিন্ন অঞ্চলে তীব্র তুষারপাতে এখনও পর্যন্ত কমপক্ষে ২১ জনের মৃত্যু হয়েছে। তুষারপাতে অচল হয়ে পড়েছে জার্মানি, সুইজারল্যান্ড, সুইডেন, নরওয়ে, অস্ট্রিয়াসহ ৯টি দেশ।

এরই মধ্যে বন্ধ রয়েছে যোগাযোগ ব্যবস্থাসহ স্কুল-কলেজ ও সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান। বিভিন্ন জায়গায় বিচ্ছিন্ন রয়েছে বিদ্যুৎ সরবরাহ। জার্মানির ফ্রাঙ্কফুর্ট এবং মিউনিখসহ ইউরোপজুড়ে কয়েক হাজার ফ্লাইট বাতিল হয়ে গেছে।

৩ থেকে ৪ মিটার উচ্চতার তুষার জমে থাকায় দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা।

দুর্যোগ মোকাবেলায় কাজ করছে সেনাবাহিনী। বিভিন্ন জায়গায় জরুরি সতর্কতা জারি করা হয়েছে।

বিষয়:ইউরোপ তীব্র তুষারপাত তুষারপাত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…