চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইউরোপে চাপের মুখে ফেসবুক, গুগলসহ চার প্রযুক্তি জায়ান্ট

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৪৬ অপরাহ্ণ ২৬, মে ২০১৮
তথ্যপ্রযুক্তি
A A

ইউরোপে জনগণের ব্যক্তিগত তথ্য সুরক্ষায় জেনারেল ডাটা প্রটেকশন রেগুলেশন (জিডিপিআর) বিধিমালা কার্যকরের সঙ্গে সঙ্গে ফেসবুক, গুগল, ইন্সটাগ্রাম, হোয়াটসঅ্যাপের বিরুদ্ধে অভিযোগ দায়ের শুরু হয়েছে।

এই প্রতিষ্ঠানগুলো একরকম জোর করেই ব্যবহারকারীকে বিজ্ঞাপন দেখতে বাধ্য করছে বলে অভিযোগ উঠেছে।

তাই ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা নিশ্চিত নিয়ে কাজ করা সংস্থা নয়েব ডট ইইউ ব্যবহারকারীদের হয়ে এসব অভিযোগ দায়ের করে।

সংস্থাটির অভিযোগ এসব প্রতিষ্ঠান যেভাবে ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য নিয়ে থাকে তা জিডিআরপি আইনের সম্পূর্ণ লঙ্ঘন।

‘এই প্রতিষ্ঠানগুলো ব্যক্তির নিজস্ব পছন্দকে মূল্য দিচ্ছে না’ বলে মন্তব্য করেছেন সংস্থাটির হয়ে অভিযোগ দায়েরে নেতৃত্ব দেয়া অ্যাক্টিভিস্ট ম্যাক্স শ্রেমস।

তার মতে, প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর আচরণ এমন যে, ‘হয় আমার শর্ত মেনে সেবা নাও, নয়তো আমাদের সেবা ছেড়ে দাও’।

Reneta

এখন ইইউ জিডিপিআর এর আওতায় এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে দায়ের করা অভিযোগ আমলে নিলে ফেসবুক, গুগলকে ইউরোপের জন্য বিশেষ রদবদল আনতে হবে। আর অভিযোগ গুরুতর এবং প্রমাণিত হলে বড় অংকের জরিমানা গুণতে হতে পারে।

জনগণের তথ্য সুরক্ষায় ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়ন জিডিপিআর পাস করে। নতুন এই আইন ইউরোপের জনগণের ব্যক্তিগত তথ্য সংগ্রহ এবং ব্যবহারে ব্যাপক পরিবর্তন নিয়ে আসবে। এমনকি ইউরোপের বাইরের কোন প্রযুক্তি প্রতিষ্ঠানকেও ইউরোপে কর্মকাণ্ড পরিচালনার জন্য এই আইন মানতে হবে।

এই কঠোর আইন থেকে আপাতত পিঠ বাঁচাতে ইউরোপের বাইরের বেশ কয়েকটি প্রযুক্তি প্রতিষ্ঠান আপাতত ইইউভুক্ত দেশগুলোতে কার্যক্রম স্থগিত রেখেছে।

ইউরোপে টিকে থাকতে ইতোমধ্যে জিডিপিআর মেনে চলতে ১৮ মাসের প্রস্তুতি সম্পন্ন করার কথা জানিয়েছে ফেসবুক।

প্রযুক্তি জায়ান্ট গুগল জানিয়েছে তারা জিডিপিআর আইন মেনে চলতে বদ্ধপরিকর।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইউরোপে গুগল
শেয়ারTweetPin1

সর্বশেষ

শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের মেয়ে খাদিজাকে হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তারের নির্দেশ

মে ২৩, ২০২৬

ময়মনসিংহে হামে আরও এক শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৩৫

মে ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

কানাডার অন্যতম প্রদেশ আলবার্টার আলাদা হওয়া নিয়ে গণভোটের পরিকল্পনা

মে ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারত মহাসাগরে অবতরণের সময় বিস্ফোরণ, তবু সফল স্টারশিপ পরীক্ষা

মে ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

রামিসা হত্যা মামলার ঈদের আগেই চার্জশিট: আইনমন্ত্রী

মে ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT