অর্থনীতি

উন্নয়ন গবেষণায় বাংলাদেশসহ স্বল্পোন্নত দেশগুলোর জন্য ইউরোপিয় ইউনিয়নের বরাদ্দ

উন্নয়ন গবেষণায় বাংলাদেশসহ স্বল্পোন্নত দেশগুলোর জন্য ইউরোপিয় ইউনিয়নের বরাদ্দ

অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে টেকসই উন্নয়নে উদ্ভাবনী গবেষণা বাড়ানোর তাগিদ দিয়েছেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী। এক্ষেত্রে বেসরকারি খাতের ব্যবসায়ীদের গবেষণায় মনোযোগী হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

স্বল্পোন্নত আয়ের দেশগুলোর জন্য বিনামূল্যে গবেষণার সুযোগ করে দেওয়া ইউরোপিয় ইউনিয়নের উদ্যোগ ‘হরাইজন টুয়েন্টি-টুয়েন্টি’ উদ্যোগকে স্বাগতও জানিয়েছেন তিনি।

স্বল্পোন্নত দেশগুলোর শিক্ষার্থী এবং গবেষকদের জন্য গবেষণা ও উদ্ভাবনী ক্ষেত্রে সহযোগিতায় ইউরোপিয় ইউনিয়নের উদ্যোগ ‘হরাইজন-টুয়েন্টি-টুয়েন্টি’ বিষয়ে ধারণা দিতে ‘মেট্রোপলিটন চেম্বার অপ কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রি’র সেমিনার।

ব্যবসায়ী প্রতিনিধিদের পাশাপাশি যোগ দিয়েছেন শিক্ষাবিদ, শিক্ষার্থীসহ গবেষণা সংশ্লিষ্টরা। উদ্যোগটি সম্পর্কে ইউরোপিয় ইউনিয়নের রাষ্ট্রদূত পিয়েরে মায়োদো মূল বক্তব্য দেওয়ার পর উদ্যোগটিকে স্বাগত জানান অতিথিরা।

প্রধান অতিথি জাতীয় সংসদের স্পিকার বলেছেন, জলবায়ু পরিবর্তনের শিকার হওয়া বাংলাদেশ খাদ্য নিরাপত্তার চ্যালেঞ্জ কিভাবে মোকাবেলা করবে কিংবা নতুন পাওয়া সমুদ্রসীমাকে বাংলাদেশ কিভাবে কাজে লাগাবে তার জন্য গবেষণা প্রয়োজন।

ইউরোপিয় ইউনিয়ন ২০১৪ থেকে ২০২০ সাল পর্যন্ত আট হাজার কোটি ইউরো বরাদ্দ করেছে। যার মধ্যে এ পর্যন্ত বাংলাদেশের পনেরোটি বিষয় গবেষণার জন্য বরাদ্দ পেয়েছে।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:

বিষয়:ইউরোপিয় ইউনিয়ন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…