চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইউরোপা লিগ মিশনের শুরুতেই বার্সার হোঁচট

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:২০ পূর্বাহ্ণ ১৮, ফেব্রুয়ারি ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

১৮ বছর পর ইউরোপা লিগে প্রত্যাবর্তনটা বার্সেলোনার জন্য মোটেও সুখকর হলো না। নকআউট রাউন্ডের প্লে অফের প্রথম লেগে নাপোলির সঙ্গে ১-১ গোলে ড্র করেছে জাভি হার্নান্দেজের শিষ্যরা।

চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে পড়া বার্সা শুরুতেই পেয়েছিল নাপোলির মতো কঠিন প্রতিপক্ষ। বিষয়টি মানতে না পেরে জাভি বলেছিলেন, ‘নাপোলি চ্যাম্পিয়ন্স লিগে খেলা পর্যায়ের দল। মুখোমুখি লড়াইটা কঠিন হতে চলেছে। বলব না যে আমরা ফেভারিট।’

বৃহস্পতিবার রাতে ন্যু ক্যাম্পে স্বাগতিকরা যদিও বল দখলের লড়াইয়ে প্রতিপক্ষের চেয়ে অনেক এগিয়ে ছিল। গোটা ম্যাচের বার্সা ফুটবলারদের পায়ে বলের নিয়ন্ত্রণ ছিল ৬৭ শতাংশ।

শট নেয়াতেই কাতালান ক্লাবটি ছিল এগিয়ে। ২১টি শটের ভেতর পাঁচটি ছিল লক্ষ্য বরাবর। বিপরীতে চারটির বেশি শট নিতে পারেনি। তবে তাদের নেয়া সব শটই লক্ষ্য বরাবর ছিল।

মাঠের খেলায় আধিপত্য বিস্তার করলেও গোলের দেখা পাচ্ছিল না। উল্টো ২৯ মিনিটে ধারার বিপরীতে পাল্টা আক্রমণে পোলিশ মিডফিল্ডার পিওর্ট জিলিনস্কি নেন শট। গোলরক্ষক মার্ক-আন্দ্রে টের স্টেগেন সেটি ঠেকিয়ে দিলেও ফিরতি বলে নেয়া শটে জিলিনস্কি বল জালে প্রবেশ করিয়ে অতিথিদের লিড এনে দেন।

বিরতির পর ডি বক্সের ভেতর জুয়ান সেসুসের হাতে লাগে বল। ভিএআরের সাহায্য নিয়ে রেফারি বাজান পেনাল্টির বাঁশি। ৫৯ মিনিটে স্পট কিক থেকে ফেররান তরেস গোল করলে বার্সেলোনা সমতায় ফেরে।

Reneta

তরেস-ট্রাওরে-অবামেয়াং ত্রয়ী বার্সেলোনার নতুন ব্র্যান্ডের আক্রমণভাগ তৈরি করতে যাচ্ছে, সেটি স্পষ্টই লক্ষণীয় ছিল। তবে তাদের একের পর এক গোলের সুযোগ নষ্ট করায় অমীমাংসিতভাবে খেলা শেষ হয়।

আরেক ম্যাচে স্কটিশ ক্লাব রেঞ্জার্স এফসির কাছে ৪-২ গোলে হেরে বড় ধাক্কা খেয়েছে বরুশিয়া ডর্টমুন্ড। জয় পেয়েছে সেভিয়া। ডায়নামো জাগরেবের বিপক্ষে ৩-১ গোলে জিতেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউরোপা লিগনাপোলিবার্সেলোনালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির ফুটবল পথে ফেরাতে মালদিনির পছন্দের তালিকায় গার্দিওলা

জুলাই ১৩, ২০২৬

লাল-হলুদ কার্ডের কাহিনীতে জড়িয়ে আন্তোনিও রাতিন, ইংল্যান্ড-আর্জেন্টিনা বৈরিতার শুরু যেখানে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল আইয়ের সঙ্গে ঢাবির টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের সহযোগিতা চুক্তি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি ও জনপদের এক অনন্য দলিল ‘চ্যানেল আই অনলাইন’

জুলাই ১৩, ২০২৬

আসমা আল-আসাদ: লন্ডন থেকে সিরিয়ার রক্তাক্ত রাজনীতি ও ক্ষমতার ভরকেন্দ্রে

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT