চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইউপি নির্বাচনে বিজয়ী প্রার্থীর মিছিলে হামলায় স্কুল ছাত্র নিহত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:১১ অপরাহ্ণ ০৬, জুন ২০১৬
রাজনীতি
A A

হবিগঞ্জের চুনারুঘাটে বিএনপি প্রার্থীর বিজয় মিছিলে পরাজিত আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকদের হামলায় এক স্কুল ছাত্র নিহত হয়েছে। নিহত মনির হোসেন স্থানীয় শ্রীকুটা হাই স্কুলের ৮ম শ্রেনীর ছাত্র।

এ ঘটনায় আহত হয়েছে আরো ৩০ জন। গুরুতর আহত অবস্থায় ১০ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্যদের চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

সিলেটটুডে ২৪ সূত্রে জানা যায়: গত শনিবার অনুষ্ঠিত ইউপি নির্বাচনে জেলার চুনারুঘাট সদর ইউনিয়নে বিএনপি সমর্থিত প্রার্থী সৈয়দ লিয়াকত হাসান বিজয়ী হন। এ উপলক্ষে রোববার সন্ধ্যায় তার সমর্থকরা এলাকায় একটি বিজয় মিছিল বের করে। এক পর্যায়ে পরাজিত প্রার্থী মাহবুবুর রহমানের সমর্থকরা লাঠিসোটা নিয়ে হামলা চালায়। এতে অন্তত ৩০ জন কর্মী সমর্থক আহত হয়। গুরুতর আহত অবস্থায় ১০জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হলে রাত ১১টায় মনির হোসেন (১৬) মারা যায়। সে নরপতি গ্রামের আরজু মিয়ার ছেলে। 

এ ঘটনায় খবর পেয়ে জেলা প্রশাসক সাবিনা আলম, পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্রসহ প্রশাসনের একটি টিম সদর হাসপাতালে স্কুল ছাত্রকে দেখতে ছুটে যান।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্মলেন্দু চক্রবর্তী ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারের জন্য পুলিশ চেষ্টা করছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউপি নির্বাচন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধির পাঠানো ফুটেজ থেকে নেয়া।

মাছ ধরা জালে উঠে এলো ৯ ফুট অজগর

জুলাই ১৩, ২০২৬

আগামী এক বছরে ৪১ লাখ পরিবার ফ্যামিলি কার্ড পাবে: প্রধানমন্ত্রী

জুলাই ১৩, ২০২৬

বন্যাকবলিত এলাকায় খাবার ও নিরাপদ পানির সংকট

জুলাই ১৩, ২০২৬

এখন পর্যন্ত দেশের অর্থনৈতিক উন্নয়নে সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী

জুলাই ১৩, ২০২৬

দুর্যোগে রাজনীতি নয়, প্রয়োজন মানবতা

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT