চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইউপি নির্বাচনের আমেজে আনন্দমুখর খুলনা

শফিকুল ইসলাম শফিকুল ইসলাম
৭:২১ অপরাহ্ণ ০৫, মার্চ ২০১৬
রাজনীতি
A A

পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে খুলনার ৬৭টি ইউনিয়ন পরিষদের অলি গলি। মাইকিং আর খন্ড খন্ড মিছিলে দিন-রাত আনন্দমুখর পরিবেশ এখন খুলনার গ্রামে গ্রামে। প্রথম বারের মত ইউনিয়নে দলীয় প্রতীকে ভোট দিতে পারার আশায় দিন গুনছেন ভোটাররা।

খুলনা জেলার ৯ উপজেলার ৬৯টি ইউয়নের মধ্যে প্রথম ধাপে নির্বাচন হবে ৬৭ টি ইউনিয়ন পরিষদে। প্রধান দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং বিএনপি প্রার্থীদের মধ্যেই মূলত নির্বাচনের লড়াই।

আওয়ামী লীগ সব ইউনিয়নে প্রার্থী দিতে পারলেও বিএনপি প্রার্থী দিতে পেরেছে ৫৭টি ইউনিয়ন পরিষদে। চেয়ারম্যান, মেম্বার এবং সংরক্ষিত ওয়ার্ড মহিলা মেম্বারসহ মোট প্রার্থী প্রায় ৪ হাজার।

ভোটারদের মন জয় করতে বাড়ি বাড়ি গিয়ে ভোট চাচ্ছেন সরকার দলীয় প্রার্থীরা। করছেন কুশল বিনিময়। বলছেন উন্নয়নের স্বার্থেই জনগন তাদের নির্বাচিত করবেন। দিচ্ছেন নানা প্রতিশ্রুতিও।

আওয়ামী লীগের একজন চেয়ারম্যান প্রার্থী বলেন, এই জাতীয় প্রতীকটা প্রতিটা দ্বারে দ্বারে, মানুষের ঘরে ঘরে পৌছায় দিচ্ছি এবং মানুষ স্বতস্ফূর্তভাবে এই নির্বাচনে এগিয়ে আসছে।  

আওয়ামী লীগের অপর একজন চেয়ারম্যান প্রার্থী বলেন, আমি যদি মনে করতাম এইখানে আর কেউ মনোনয়ন জমা দিতে পারবে না। তা পারতো না। এটা আমি বলতে পারি বজ্রকন্ঠে। কিন্তু কেউ বলতে পারবে না আমি কাউকে বাধাদান করেছি। জোড়পূর্বক আমি মানুষের ভোটের অধিকারকে ক্ষুণ্ন করবো না।

Reneta

প্রচারণার শুরু থেকেই বিএনপি প্রার্থীরা সরকারদলীয় প্রার্থীর বিরুদ্ধে তুলেছেন আচারণবিধি ভঙ্গের অভিযোগ। নিজেদের কর্মী সমর্থকদের হয়রানির অভিযোগও কম নয়।

বিএনপির একজন চেয়ারম্যান প্রার্থী বলেন, শেষ মুহুর্ত পর্যন্ত মাঠে থাকার পরিকল্পনা নিয়েই নেমেছি। এই অঞ্চলের মানুষ আশা করে আছে তার নিজের ভোটটি সেই প্রদান করবে।

বিএনপির অন্য একজন চেয়ারম্যান প্রার্থী বলেন, ভোটের পরিবেশ এখন পর্যন্ত ভালো দেখা যাচ্ছে। কিন্তু সামনে কি হবে এখনও বলা যাচ্ছে না। আমরা শঙ্কার মধ্যে আছি।

খুলনার দলীয় প্রার্থীর বিরুদ্ধে ৪০টি ইউনিয়নে আছে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী। নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদী তারাও। তবে বিএনপির বিদ্রোহী প্রার্থী আছে ১০টি ইউনিয়নে। ২টি ইউনিয়নে আছে বিএনপির মহিলা চেয়ারম্যান প্রার্থী।

আওয়ামী লীগের বিদ্রোহী  প্রার্থীরা বলেন, সরকারি দলের প্রার্থীর যে হুঙ্কার আমি প্রশাসনকে জানিয়েছি। সুষ্ঠুভাবে নির্বাচন হবে বলে তারা আমাকে আশ্বস্ত করেছে।

ভোটাররা চান সৎ, যোগ্য, পরিশ্রমী এবং মেধাবী জনপ্রতিনিধিকে। এলাকার উন্নয়নই তাদের একমাত্র চাওয়া।

ভোটাররা বলেন, যারা রোড-ঘাট ভালো করতে পারে জনগণের সেবা করতে পারে তাদেরকেই চাই।

নির্বাচনের ফলাফল যাই হোক না কেন তা মেনে নেওয়ার আশ্বাস দিয়েছেন আওয়ামী লীগের প্রার্থীরা। আর বিএনপির প্রার্থীরা বলেছেন শেষ মুহুর্ত পর্যন্ত নির্বাচনের মাঠে থাকবেন তারা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউপি নির্বাচন
শেয়ারTweetPin

সর্বশেষ

গোসল করানো ৫ মাসের ইয়ামালই ফাইনাল প্রতিপক্ষ মেসির, কী সেই ছবির ইতিহাস

জুলাই ১৮, ২০২৬

এক ঐতিহাসিক রেকর্ডের দ্বারপ্রান্তে লিওনেল মেসি

জুলাই ১৮, ২০২৬

মেসির কাছে জানতে চাইলাম, বিশ্বকাপ জিতলে আরও কিছু বছর খেলবেন?

জুলাই ১৮, ২০২৬

ফুটবল নিয়ে এই ৩ সিনেমা অবশ্যই দেখা উচিত!

জুলাই ১৮, ২০২৬

সৌদি লিগে কার্যকর রোনালদো, বিশ্বকাপের জন্য নয়: রোনাল্ডো

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT