ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতা কমাতে গোয়েন্দা নজরদারি বাড়ানোর নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা।
বৃহস্পতিবার বেলা এগারোটার ইউপি ভোট নিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকে সিইসি এই নির্দেশ দেন।
তবে আইন-শৃঙ্খলা বাহিনী বলছে তাদের পর্যাপ্ত সংখ্যক সদস্য নেই। অন্যদিকে, প্রশাসন বলছে তাদের নেই প্রয়োজনীয় ম্যাজিস্ট্রেট। এই অবস্থায় সুষ্ঠু নির্বাচন করা সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে জানিয়েছে মাঠ প্রশাসন।
সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন জেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতায় প্রাণহানির ঘটনা ঘটেছে।









