চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইউনাইটেড হাসপাতালের ফায়ার এক্সটিংগুইশার ছিল মেয়াদোত্তীর্ণ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:১৮ অপরাহ্ণ ২৮, মে ২০২০
- সেমি লিড, বাংলাদেশ
A A

করোনা রোগীর চিকিৎসায় ইউনাইটেড হাসপাতালের অস্থায়ী আইসোলেশন ইউনিটে অগ্নি নির্বাপনের যন্ত্র ফায়ার এক্সটিংগুইসার ছিলো মেয়াদোত্তীর্ণ।

যথাযথ অগ্নি নির্বাপনের ব্যবস্থা না থাকায় হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতির বিষয়টি সামনে এসেছে। চিকিৎসা নিতে আসা ৫ রোগীর এমন মর্মান্তিক মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ কোনভাবেই এর দায় এড়াতে পারেন না।

বৃহস্পতিবার অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন শেষে এসব কথা জানান ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।

মেয়র বলেন, আমি খোঁজ খবর নিয়েছি। রোগীর স্বজন, হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। প্রাথমিকভাবে মনে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতি ছিল। সেখানে অগ্নিনির্বাপণ যন্ত্র ফায়ার এক্সটিংগুইসার ও সিলিণ্ডার যেগুলো পাওয়া গেছে তার অধিকাংশগুলোই ছিল মেয়াদোত্তীর্ণ।

তিনি বলেন, করোনা রোগীদের জন্য বর্ধিত আইসোলেশন সেন্টারে ১১টি ফায়ার এক্সটিংগুইশারের মধ্যে ৯টি মেয়াদোত্তীর্ণ পেয়েছি। হাসপাতালের মূল ভবনের অগ্নি নিরাপত্তা সরঞ্জামের কী অবস্থা জানি না। তবে যেসব হাসপাতাল এখন থেকে এরকম এক্সটেনশন করবেন, তারা যেন অগ্নি নিরাপত্তার বিষয়টি খেয়াল রাখেন।

হাসপাতালের নিজস্ব ফায়ার ফাইটার টিম থাকলে এ দুর্ঘটনা হতো না। তারপরও যারা ছিল তারা করোনা রোগীর ভয়ে ভেতরে যায়নি।

Reneta

ঘটনা তদন্তে ঘটনাস্থল থেকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক টিম আলামত সংগ্রহ করছে উল্লেখ করে তিনি বলেন, তদন্তে কাজ করছে গুলশান থানা পুলিশ। ফায়ার সার্ভিস থেকে আগুনের কারণ অনুসন্ধানে ‌তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সুষ্ঠু তদন্তে সিটি করপোরেশনের পক্ষ থেকে সবধরনের সহযোগিতা প্রদান করা হবে।

মেয়র আতিকুল বলেন, মানুষ হাসপাতালে আসে অসুস্থতা নিয়ে সুস্থ হওয়ার জন্য কিন্তু এখানে যেভাবে আগুন লেগে ৫ জন রোগীর মৃত্যু হল তার অত্যন্ত দুঃখজনক। এর দায় কোনভাবে হাসপাতাল কর্তৃপক্ষ এড়াতে পারে না।

তদন্ত সাপেক্ষে হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতির সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া গেল যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

বুধবার রাত ৯টা ৫৫ মিনিটে ইউনাইটেড হাসপাতালের অস্থায়ী করোনা আইসোলেশন সেন্টারে আগুন লাগে। রাত ১০টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসলেও এ ঘটনায় আইসোলেশন সেন্টারে চিকিৎসাধীন একজন নারীসহ পাঁচজন মারা যান। তাদের মধ্যে তিনজন করোনা পজেটিভ ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউনাইটেড হাসপাতালকরোনাভাইরাসমেয়র আতিকুল ইসলাম
শেয়ারTweetPin

সর্বশেষ

রাজধানীতে ডাকাতির সময় নারীকে শ্বাসরোধে হত্যা

জুলাই ৩০, ২০২৬

‘ডিজিটাল রূপান্তরে কোনো প্রান্তিক জনগোষ্ঠী পিছিয়ে থাকবে না’

জুলাই ৩০, ২০২৬

প্রধানমন্ত্রীর কাছ থেকে ৩ প্রতিবন্ধী ব্যক্তির নিয়োগপত্র গ্রহণ

জুলাই ৩০, ২০২৬

ভোলা-বরিশাল সেতুতে জাপানি বিনিয়োগ আনছে স্ট্যালিয়ন ক্যাপিটাল

জুলাই ৩০, ২০২৬

ব্রাজিল খেলতে আসছে ভারতে, জানাল দিন তারিখ

জুলাই ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT