চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইউনাইটেডে রোগীর মৃত্যু: প্রতিবেদন চাইলেন হাইকোর্ট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:২৬ অপরাহ্ণ ০২, জুন ২০২০
- সেমি লিড, আদালত
A A

ইউনাইটেড হাসপাতালের করোনা ইউনিটে অগ্নিকাণ্ডে পাঁচ রোগীর মৃত্যুর ঘটনায় আগামী ১৪ জুনের মধ্যে হাসপাতালসহ চার কর্তৃপক্ষের কাছে তদন্ত প্রতিবেদন চেয়েছে হাইকোর্ট।

ইউনাইটেড হাসপতালর লাইসেন্স বাতিল, নিহতদের পরিবারকে পাঁচ কোটি টাকা করে ক্ষতিপূরণ এবং ঘটনার তদন্তে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে একটি কমিটি গঠনের নির্দেশনা চেয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী নিয়াজ মুহাম্মদ মাহবুব ও শাহিদা সুলতানা শিলা’র করা এক রিটের শুনানি নিয়ে মঙ্গলবার বিচারপতি এম ইনায়েতুর রহিমের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেয়।

আদালত তার আদেশে, ‘ওই হাসপাতালের মূল ভবনের বাইরে গড়া আইসোলেশন ইউনিটের শেডের অনুমোদন ছিল কি না, সে বিষয়ে রাজউক কর্তৃপক্ষকে এবং আগুনে পাঁচজনের মৃত্যুর ঘটনার বিষয়ে ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষকে ব্যাখ্যা দিয়ে প্রতিবেদন দিতে বলেছেন। আর অগ্নিকাণ্ডের ওই ঘটনায় সিআইডির তদন্তের অগ্রগতি জানিয়ে পুলিশের মহাপরিদর্শককে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

এছাড়াও ঘটনা তদন্তে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স যে কমিটি গঠন করেছে সে কমিটির কার্যক্রমের অগ্রগতি প্রতিবেদন দিতে বলা হয়েছে।’

আজ ভার্চুয়াল আদালতে এই রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মুনতাসীর উদ্দিন আহমেদ। আর রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।

গত বুধবার রাতে ইউনাইটেড হাসপাতালের নিচের প্রাঙ্গণে করোনাভাইরাসের রোগীদের জন্য স্থাপিত আইসোলেশন ইউনিটে আগুন লাগে। পরে আধাঘণ্টার চেষ্টায় সে আগুন নিয়ন্ত্রণে আনা হলেও পাঁচ রোগীর মৃত্যু হয় বলে জানায় ফায়ার সার্ভিস।

Reneta

অগ্নিকাণ্ডের ঘটনার প্রেক্ষাপটে এই রিটের বাইরে আরো একটি রিট করা হয়েছে হাইকোর্টে। অগ্নিকাণ্ডে মৃত পাঁচ রোগীর পরিবারের জন্য দৃষ্টান্তমূলক ক্ষতিপূরণ এবং রোগীর মৃত্যুর ঘটনার বিচারিক তদন্ত চেয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী রেদোয়ান আহমেদ রানজীব ও হামিদুল মিসবাহ জনস্বার্থে রিটটি করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউনাইটেড হাসপতালহাইকোর্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

দিল্লিতে শিক্ষার্থীদের আন্দোলন, খোলা চিঠিতে যা বললেন শচীন

জুলাই ২৪, ২০২৬

আন্দোলন নিয়ে শাহরুখের নামে ভাইরাল পোস্টটি ভুয়া

জুলাই ২৪, ২০২৬

সাকিবের ১ উইকেট ও গোল্ডেন ডাক, ৬০ রানে হারল জাফনা

জুলাই ২৩, ২০২৬

নাট্যজন মামুনুর রশীদ-এর মা রোকেয়া খানম মারা গেছেন

জুলাই ২৩, ২০২৬

সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT