চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইউটিউবে প্রশংসিত রাজীব আহমেদের দুই নাটক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:০১ অপরাহ্ণ ১৭, ফেব্রুয়ারি ২০১৯
বিনোদন
A A

কুসুম কুসুম প্রেম, পাগলা হাওয়া, রাখিনি আমায় কেউ, নদীর বুকে চাঁদ, ও আমার সখী, এক আকাশের তারার মতো জনপ্রিয় লিখেছেন রাজীব আহমেদ। এখন তিনি নাটক লেখায় মনোযোগী। গেল ভালোবাসা দিবসে তার লেখা দুই নাটক রিলিজ পায় ইউটিউব চ্যানেলে। একটির নাম ‘মায়ার বাঁধন’ এবং অন্যটির নাম ‘রোমিও মাস্ট ডাই’। দুটি নাটকই দর্শক মহলে বেশ প্রশংসিত হচ্ছে।

‘মায়ার বাঁধন’ নির্মাণ করেছেন বি ইউ শুভ। এতে অভিনয় করেছেন আফরান নিশো এবং মেহজাবীন। আরেক নাটক ‘রোমিও মাস্ট ডাই’-তে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা ও ইরফান সাজ্জাদ।

রাজীব আহমেদের লেখা ‘মায়ার বাঁধন’ নাটকটি ইউটিউব থেকে দেখেছেন প্রায় ১৪ লাখ দর্শক। এ নাটক দেখে  ইউটিউবে মন্তব্য এসেছে ৩ হাজারের বেশি। বেশীর ভাগ মন্তব্যই ছিল প্রশংসনীয়।

স্বপন কুমার রায় লিখেছেন, বাস্তব জীবন থেকে তৈরি করা নাটক। অনেক সুন্দর হয়েছে। সারাফাত আলী মন্তব্য ছিল এমন, দুনিয়াতে সবচেয়ে বড় বাঁধন হচ্ছে মায়ার বাঁধন। মায়ার বাঁধন দেখে রিফাত সামসেদ লিখেছেন, ধন্যবাদ পরিচালক ও লেখক মহদয় অসাধারণ নাটক বানানোর জন্য।

অন্তরা রহমান লিখেছেন, আমি আজ পর্যন্ত অনেক নাটক দেখছি কিন্তু কোন নাটক দেখে এমন মনে হয়নি। এই নাটক দেখে মনে হলো জীবনটা আসলে একটা ‘মায়ার বাঁধন’ যা কখনো কেউ কাউকে ছেড়ে যেতে পারে না। আকরাম হোসেন অভিক লেখেন, নাটক থেকে শিক্ষার অনেক বড় একটা দিক আছে। এক কথায় অসাধারণ। প্রবাসী ইকবাল হোসেন লিখেছেন, নাটকে প্রথমেই খুব কষ্ট পেয়েছিলাম। শেষে নিজের অনিচ্ছ্বার সত্বেও চোখে পানি চলে আসলো। মায়া জিনিসটা খুব কঠিন। নিশো ভাই আর মেহজাবিন আপুর এই কাজ অসাধারণ।

Reneta

রাজীব আহমেদের আরেক নাটক ‘রোমিও মাস্ট ডাই’ ইউটিউবে এসেছে ১৫ ফেব্রুয়ারি। এ নাটকটিও দর্শক দেখে তাদের মন্তব্য জানাচ্ছেন।


জুয়েল রানা নামের একজন নাটকটি দেখে লিখেছেন, আমাদের সমাজের ধর্মীয় বিদ্বেষের কারণে এ রকম হাজারও প্রেমের সমাপ্তি ঘটে।

মুসলমানের সন্তান হিসাবে এতটুকুই বলার, প্রেম ভালোবাসা যাই বলি তা পবিত্র রাখা ছেলে-মেয়ে দুজনেরেই কর্তব্য।

ত্রিপুরা থেকে সোনালি কর্মকার লেখেন, দিন দিন বাংলা নাটক এগিয়ে যাচ্ছে। দেশের গণ্ডি পেরিয়ে সারাবিশ্বে প্রবাসীর মাঝে। পাশাপাশি কলকাতা আসাম ত্রিপুরায় বাংলা নাটকের দর্শক বাড়ছে। জয় হোক বাংলা নাটকের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফরান নিশোইরফান সাজ্জাদনাটকনুসরাত ইমরোজ তিশামেহজাবীন চৌধুরীরাজীব আহমেদ
শেয়ারTweetPin

সর্বশেষ

‘আর্জেন্টিনা এমন কৌশল ব্যবহার করে, যা ফুটবলে চলতে দেয়া উচিত নয়’

জুলাই ১৮, ২০২৬

২ বছরেও মেলেনি পরামর্শক, অনিশ্চয়তায় স্যুয়ারেজ প্রকল্প

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

একজন শিক্ষক আমাকে নাম দিয়েছেন ‘পরীক্ষা মিলন’: শিক্ষামন্ত্রী

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল ওয়ানের ফেসবুক পেজে সাইবার হামলার অভিযোগ

জুলাই ১৮, ২০২৬

হাসপাতালে অবহেলায় বিপন্ন পাকিস্তানের শিশুদের জীবন

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT