চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইউটিউবে নিয়মিত হচ্ছেন শাকিব খান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:১৯ অপরাহ্ণ ২১, এপ্রিল ২০১৯
বিনোদন
A A

সোশাল মিডিয়াসহ বিভিন্ন ভিডিও প্ল্যাটফর্মে সরব বিশ্বের তারকা অভিনেতা-অভিনেত্রীরা। বাংলাদেশের শীর্ষ তারকা অভিনেতা শাকিব খানকে সোশাল মিডিয়ায় নিয়মিত দেখা গেলেও ভিডিও প্ল্যাটফর্মে নিয়মিত ছিলেন না। তবে এবার ভিডিও প্ল্যাটফর্মেও নিয়মিত হচ্ছেন তিনি। 

জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান তার নিজের ইউটিউব চ্যানেল ‘শাকিব খান অফিসিয়াল’-এ নিয়মিত হচ্ছেন। গতবছর জন্মদিনে (২৮ মার্চ) দেশীয় চলচ্চিত্রের শীর্ষ এই নায়ক ডিজিটাল কনটেন্ট ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক বঙ্গ’র আয়োজনে রাজধানীর একটি পাঁচতারা হোটেলে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ইউটিউব চ্যানেলটি চালু করেছিলেন।

প্রায় একবছর এ নায়কের চ্যানেলটি নতুন কনটেন্ট শূন্যতায় থাকলেও আগামীতে নতুন নতুন ভিডিও পাওয়া যাবে বলে জানিয়েছেন শাকিব খান। বর্তমানে শাকিব খান অফিসিয়ালের সাবক্রাইবারস ৬২,৩০০ এর বেশি। ওই চ্যানেলে কয়েক মিনিটের ছোট ছোট ভিডিও রয়েছে মাত্র ৮ টি।

শাকিব খান মনে করেন, তার অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে যদি নিয়মিত কনটেন্ট দেয়া হতো, তবে এতোদিনে দেশের তারকাদের ব্যক্তিগত ইউটিউব চ্যানেলগুলোর মধ্যে অন্যতম সমৃদ্ধশালী একটি চ্যানেল হতো ‘শাকিব খান অফিসিয়াল’। তাই তিনি ঠিক করেছেন এখন থেকে নিয়মিত তার চ্যানেলে কনটেন্ট দেবেন।

চ্যানেল আই অনলাইনের সঙ্গে আলাপকালে এমনটাই জানিয়েছেন শাকিব খান। তিনি বলেন, যুগের সঙ্গে তাল মিলিয়ে অনেক কিছুই বদলে যাচ্ছে। প্রেক্ষাগৃহ ও টেলিভিশন ছাড়াও ডিজিটাল প্ল্যাটফর্ম এখন বিনোদনের বড় একটি মাধ্যম। এখান থেকেও উপার্জন করাও সম্ভব।

‘এখন থেকে নিয়মিত ইউটিউবে আমার চ্যানেলে নতুন নতুন কনটেন্ট আসবে। আমার প্রডাকশন হাউজ এসকে ফিল্মস থেকে যতোগুলো কাজ করবো সব ইউটিউব কনটেন্ট এই চ্যানেল থেকে পাওয়া যাবে।-বলছিলেন শাকিব খান।

Reneta

ঈদে মুক্তির লক্ষ্যে নির্মিত তার প্রযোজিত ‘পাসওয়ার্ড’ ছবির গান, টিজার, ট্রেলার সবকিছুই প্রকাশ পাবে ‘শাকিব খান অফিসিয়াল’ থেকে। এমন তথ্যও জানালেন এই অভিনেতা।

নিজের ইউটিউব চ্যানেল উদ্বোধন অনুষ্ঠানে শাকিব খান ও অন্যরা

এছাড়া ‘পাসওয়ার্ড’ মুক্তির পর ছবির বিশেষ বিশেষ কিছু দৃশ্য, শুটিং এবং গানের বিহাইন্ড দ্য সিন ছোটছোট ভিডিও আকারে প্রকাশ করা হবে ওই চ্যানেলে জানিয়েছেন ঢাকাই ছবির ‘ভাইজান’-খ্যাত এই নায়ক।

শাকিব খান এও বলেন, শুধু ইউটিউব চ্যানেল নয়, পুরো ডিজিটাল প্ল্যাটফর্ম নিয়েই আমার পরিকল্পনা আছে। নিজের অফিসটা মনের মতো করে গোছানো শুরু করেছি। সেটা ঠিকঠাক হলেই পুরোদমে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন দিক নিয়ে কাজ শুরু করব।

বর্তমানে ইউটিউব চ্যানেল বিনোদনের আরেকটা মাধ্যম হিসেবে মনে করছেন অনেকে। শাকিব খান তার ইউটিউব চ্যানেল নিয়ে নতুন যে পরিকল্পনা করেছেন বর্তমান সময়ে এটি বেশ ইতিবাচক। এছাড়া এই নায়কের চ্যানেলের কনটেন্টগুলো ভালো হবে বলেই মনে করছেন তার ভক্তরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউটিউবপাসওয়ার্ডফেসবুকবঙ্গলিড বিনোদনশাকিব খান
শেয়ারTweetPin

সর্বশেষ

সারাদেশে ভারী বৃষ্টির পূর্বাভাস

জুলাই ৯, ২০২৬

আইস্ক্রিনে ফুটবলের দুই সেরা বাংলা সিনেমা

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়ের বিপক্ষে শেষ দুই ওয়ানডে থেকে ছিটকে গেলেন লিটন

জুলাই ৮, ২০২৬

সমালোচনার তোপে ‘গা ঢাকা’ দিলেন আর্জেন্টিনা-মিশর ম্যাচের রেফারি

জুলাই ৮, ২০২৬

মেসির বিপক্ষে খেলে ‘অবসর’ নিলেও আক্ষেপ থাকবে না

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT