নব দম্পতির সংসারে অভাব-অনটনের গল্প নিয়ে সঞ্জয় সমদ্দার নির্মাণ করেছেন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ভালো থাকার গল্প’। এর প্রধান দু’টি চরিত্রে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব ও নাঈমা আলম মাহা।
স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির ‘আজ থেকে মন’ শিরোনামের গানে কণার সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন আহম্মেদ হুমায়ূন। সংগীত পরিচালনা করেছেন হুমায়ূন নিজেই। শুক্রবার সন্ধ্যায় সিএমভি’র ইউটিউব চ্যানেলে ‘আজ থেকে মন’ র ভিডিও প্রকাশ পেয়েছে। গানটিতে তৌসিফ-মাহাকে পুরোপুরি রোমান্টিক ইমেজে দেখা গেছে।
গানটি প্রসঙ্গে আহম্মেদ হুমায়ূন বলেন, চলচ্চিত্রটির গল্প বিরহের। আর আমাদের গানটি পুরো রোমান্টিক। মানে আমাদের গানটির মাধ্যমে ছবিটির গল্পে নতুন বাঁক নেয়।
‘ভালো থাকার গল্প’ নিয়ে নির্মাতা সঞ্জয় সমদ্দার বলেন, এটি এক নব দম্পতির সংসারে অভাব-অনটনের গল্প। যেখানে তৌসিফকে দেখা যাবে চাকরি হারানো বেকার যুবকের চরিত্রে। আর তার স্ত্রী মাহা সেই অভাব কাটাতে নিজেকে জড়ান মডেলিংয়ে।
জানা যায়, শিগগির ‘ভালো থাকার গল্প’ সিএমভির ইউটিউবে প্রকাশ পাবে।
https://www.youtube.com/watch?v=lcYE69JJ2oI&feature=youtu.be








