চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইউক্রেন নিয়ে পুতিনের কেন এত আগ্রহ?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:০৫ অপরাহ্ণ ১৯, ফেব্রুয়ারি ২০২২
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

বেশ কিছুদিন ধরে ইউক্রেন সীমান্তে রুশ বাহিনীর উপস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছে যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্ররা। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সৈন্য প্রত্যাহারে রাজি করার জন্য বেশ কিছু কূটনৈতিক প্রচেষ্টাও চলেছে। কিন্তু ফলফল শূন্য।

অনেকের মনে প্রশ্ন- ইউক্রেন নিয়ে কেন এত আগ্রহ পুতিনের? মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা বলছে, দেড় লাখেরও বেশি রুশ সৈন্য ইউক্রেন সীমান্ত থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে অবস্থান করছে। শুধু তাই নয়, তারা যে কোনো সময় ইউক্রেন আক্রমণের জন্য প্রস্তুত।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গতকাল শুক্রবারও বিবৃতি দিয়ে বলেছেন, রাশিয়া যে কোনো সময় ইউক্রেনে আক্রমণ চালাতে পারে।

তার এই দাবির সমর্থনে নিজস্ব গোয়েন্দা তথ্য এবং ম্যাক্সার টেকনোলজিসের স্যাটেলাইট চিত্র উপস্থাপন করেন।

সেখানে দেখা গেছে, ২০১৪ সালে রাশিয়া ইউক্রেন থেকে যে অঞ্চলগুলো দখল করেছিল; সেখানে রুশ সেনা উপস্থিত আছে। এছাড়াও লেক ডোনুজলাভ এবং নোভোজারনয়েতে সাঁজোয়া যান এবং ট্যাঙ্ক মোতায়েন করা হয়েছে।

এরই মধ্যে রাশিয়া সামরিক মহড়ার জন্য বেলারুশে সৈন্য পাঠিয়ে ইউক্রেনকে তিন দিক থেকে ঘিরে ফেলেছে। যাকে পশ্চিমারা রাশিয়ার সামরিক অভিযান শুরুর পূর্ব প্রস্তুতি বলে মন্তব্য করছে। রাশিয়ার এমন পদক্ষেপ কিভাবে দেখছেন নিরাপত্তা বিশ্লেষকরা?

Reneta

নিরাপত্তা বিশ্লেষক ফিওনা হিলের মতে, পুতিন কয়েক বছর ধরে ইউক্রেনকে আঁকড়ে ধরার চেষ্টা করছেন। তারা ২০০৬ সালে ইউক্রেনে সরবরাহ গ্যাস বন্ধ করে দেয়। ২২ বছর ধরে তিনি রাশিযায় ক্ষমতায় রয়েছেন। তার এ সময়ের পুরোটাই তিনি ইউক্রেনকে নিজ বলয়ের মধ্যে ধরে রাখার চেষ্টা করেছেন। যা সময়ের সঙ্গে সঙ্গে আরও তীব্র হচ্ছে। তিনি সফলও হয়েছেন কোনো কোনো ক্ষেত্রে। কিন্তু এবারের বিষয়টি ভিন্ন। পুতিন একটি রাশিয়ান সাম্রাজ্য তৈরি করতে চান। যাতে করে ২০৩৬ সাল পর্যন্ত তিনি ক্ষমতায় থাকতে পারেন।

‘‘আর সেটি করতে হলে অবশ্যই ইউক্রেনকে নিজের বলয়ের মধ্যে ধরে রাখতে হবে।’’

২০১৫ সালে দেওয়া এক ভাষণে পুতিন বলেছিলেন, ইউক্রেন হচ্ছে রাশিয়ার মুকুটের রত্ন! এরপর থেকেই মার্কিনসহ তার পশ্চিমা মিত্রদের অভিযোগ, পুতিন ইউক্রেনকে রাশিয়ায় অন্তর্ভূক্ত করতে চান। রাশিয়া তার প্রতি সহানুভূতিশীল বিচ্ছিন্নতাবাদীদের ইউক্রেনের ক্রিমিয়া অঞ্চল দখল করার ক্ষেত্রে ব্যবহার করেছিলো যেমন, ঠিক একইভাবে ইউক্রেনের অন্যান্য অঞ্চলের প্রতি দৃষ্টি দিয়ে রাখছেন পুতিন। আর তা করতে পারলে, এটি তার ক্ষমতা পাকাপোক্ত করার ক্ষেত্রে সব থেকে বড় নিয়ামক হিসেবে কাজ করবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ভ্লাদিমির পুতিনরাশিয়া ইউক্রেন উত্তেজনা
শেয়ারTweetPin

সর্বশেষ

‘নিজেদের কি ঈশ্বর মনে করছেন?’

জুলাই ২১, ২০২৬

‘যারা নীরব, ইতিহাস তাদের ক্ষমা করবে না’

জুলাই ২১, ২০২৬
ছবি: সংগৃহীত।

২৪ ঘণ্টায় হামে আরও ৪ শিশুর মৃত্যু

জুলাই ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

নিকোটিন পাউচের বাজারজাতকরণ অভিযোগের দাবি প্রজ্ঞা ও আত্মার

জুলাই ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

বগুড়ায় পুকুরের পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT