ইউক্রেন ইস্যুতে ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে আলোচনা করেছেন।
রাশিয়ান সংবাদ সংস্থা আরটি জানায়, ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান নিয়ে স্থানীয় সময় শনিবার ক্রেমলিনে এ দুই নেতার মধ্যে আলোচনা হয়েছে।
এ বৈঠকটি তিন ঘণ্টা চলমান ছিল, যেখানে নাফতালি বেনেট ইউক্রেনে আটকে পড়া বৃহৎ ইহুদি সম্প্রদায়ের সমস্যা বিশেষভাবে উথাপন করেছিলেন।
ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট একজন ইহুদি ধর্মযাজকও। এর আগে তিনি পুতিনকে ইহুদিদের সত্যিকারের বন্ধু হিসেবে সম্বোধন করেছিলেন। আর মস্কো সফরের জন্যই তিনি ‘সাবাথ’ ভেঙ্গেছিলেন বলে জানান তার মুখপাত্র।
এ দুই নেতার মধ্যে ইরানের পরমাণু চুক্তি নিয়েও আলোচনা হয়েছে বলে জানা যায়।
রুশ প্রেসিডেন্টের সাথে বৈঠকের পর নাফতালি বেনেট জার্মান চেন্সেলর ওলাফ শোলজের সাথে দেখা করার উদ্দেশে বার্লিনে যান।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, রুশ প্রেসিডেন্টের সাথে আলোচনার পর এ ইসরায়েলী নেতা ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথেও ফোনে আলাপ করেন।
সফরের আগে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রোর সাথেও ইউক্রেনে চলমান সংকট নিয়ে আলোচনা হয়েছে তার।









