চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইউক্রেনে যুদ্ধ পরিধি সীমিত করার প্রতিশ্রুতি রাশিয়ার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:১৯ অপরাহ্ণ ২৯, মার্চ ২০২২
আন্তর্জাতিক
A A
উত্তরাধিকারী সৈন্যের পেছন থেকে যুদ্ধের পরিস্থিতি দেখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রাশিয়ার উপ-প্রতিরক্ষামন্ত্রী আলেকজান্ডার ফোমিন আশ্বস্ত করে বলেছেন: তার দেশ ইউক্রেনের রাজধানী কিয়েভ এবং উত্তরাঞ্চলের শহর চেরনিহিভের আশপাশের এলাকাগুলোতে যুদ্ধ অভিযান ‘ব্যাপকভাবে হ্রাস’ করবে। 

মঙ্গলবার তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে ইউক্রেন ও রাশিয়ার কূটনীতিকদের আলোচনার পর এ কথা জানান তিনি।

ফোমিন বলেন: পারস্পরিক বিশ্বাসযোগ্যতা বৃদ্ধি, আলোচনার জন্য অনুকূল পরিস্থিতি তৈরি এবং চুক্তি স্বাক্ষরের চূড়ান্ত লক্ষ্যে পৌঁছাতে কিয়েভ, চেরনিহিভে সামরিক গতিবিধি ব্যাপকভাবে কমানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

যদিও রুশদের এমন অবস্থানের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। তিনি বলেছেন: রাশিয়া যা বলে এবং যা করে তার মধ্যে পার্থক্য রয়েছে।

আয়োজক দেশের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান আজকের আলোেচনাকে ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ বলে উল্লেখ করেছেন।

বৈঠকের আগে, তুর্কি প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাত করেন রাশিয়া এবং ইউক্রেনের প্রতিনিধিদল।

এদিকে শান্তি আলোচনার আগে মঙ্গলবার সকাল থেকেই ইউক্রেনের বিভিন্ন শহরে চলছে রুশ ক্ষেপণাস্ত্র হামলা ও গোলাবর্ষণ চলছে। ইরপিন শহর পুনরায় নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে কিয়েভ। মার্কিন গোয়েন্দাদের দাবি এক হাজারের বেশি ভাড়াটে যোদ্ধা পূর্ব ইউক্রেনে পাঠাবে রাশিয়া।

রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরও শক্ত করতে বিশ্ব নেতাদের আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

ট্যাগ: রাশিয়া-ইউক্রেন যুদ্ধ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

২৮ বছর বয়সে মারা গেলেন বেলজিয়ান গোলরক্ষক

পরবর্তী

পর্তুগালকে বিশ্বকাপে নিলেন ব্রুনো ফার্নান্দেজ

পরবর্তী
ব্রুনো ফার্নান্দেজ ও রাফায়েল লিয়াও পর্তুগাল জার্সিতে উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পর্তুগালকে বিশ্বকাপে নিলেন ব্রুনো ফার্নান্দেজ

ক্যালগেরির সমাজসেবক বিনয় দে এর শেষ বিদায়. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্যালগেরির সমাজসেবক বিনয় দে মারা গেছেন

সর্বশেষ

আবারও বন্যার শঙ্কা নেপালে!

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালকে জরুরি সহায়তায় ৫ লাখ ডলার দেবে যুক্তরাষ্ট্র

আগস্ট ২৭, ২০২৬

নেপালে বন্যা-ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ধর্ষণের আলামত মেলেনি ময়নাতদন্তে, মিলল চাঞ্চল্যকর তথ্য

আগস্ট ২৭, ২০২৬
Professional Focused Caucasian Female Surgeon Reviewing Patient's Brain Scans on a Large Monitor, Preparing to Lead Her Team in a Complex Surgery, Analyzing Data Before the Procedure Begins

সার্জনের পাশে এআই, জটিল মস্তিষ্কের অস্ত্রোপচারে নতুন সাফল্য

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT