চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সোমবার বলেছেন: চীন ইউক্রেনকে ১০ মিলিয়ন ইউয়ান (প্রায় ১.৫৭ মিলিয়ন মার্কিন ডলার) মূল্যের আরও মানবিক সহায়তা করার সিদ্ধান্ত নিয়েছে।
মুখপাত্র ওয়াং ওয়েনবিন নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বলেছেন, সহায়তার এ অতিরিক্ত প্যাকেজটি পরিস্থিতির উন্নয়ন এবং ইউক্রেনের প্রকৃত চাহিদার উপর ভিত্তি করে। চীনের রেড ক্রস সোসাইটি এর আগে ইউক্রেনের পক্ষকে ৫ মিলিয়ন ইউয়ান মূল্যের মানবিক সহায়তা সরবরাহ করেছিল।
ওয়াং এ সময় আরও বলেন: চীন রাশিয়া-ইউক্রেন সংঘর্ষে বেসামরিক হতাহত পরিস্থিতি গভীর মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য এখন সর্বোচ্চ অগ্রাধিকার সম্ভাব্য বড় আকারের মানবিক সংকট মোকাবেলা করা।
তিনি বলেন: চীন ইউক্রেনের মানবিক পরিস্থিতি প্রশমনে ছয় দফা উদ্যোগ নিয়েছে এবং মানবিক সহায়তা প্রদানমহ বেশ কিছু পদক্ষেপ নিয়েছে।









