আন্তর্জাতিক

ইউক্রেনের মারিউপোলে ১২শ’র বেশি বেসামরিক নাগরিক নিহত

ইউক্রেনের মারিউপোলে সামরিক বাহিনী ট্যাংক ও সৈন্যরা. Channel i News - চ্যানেল আই নিউজ

মারিউপোলে যুদ্ধের সময় সেনারা ট্যাংক ও সৈন্যদের সঙ্গে অবস্থান করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

টানা ৯ দিন রুশ বাহিনীর অবরোধে ছিলো ইউক্রেনের বন্দর শহর মারিউপোল। এই অবরোধের সময় মোট ১২শ’ ৭ জন বেসামরিক লোক মারা গেছে বলে জানিয়েছেন মারিউপোলের মেয়র ভাদিম বোইচেঙ্কোর।

আল জাজিরা জানায়, শহর কর্তৃপক্ষের পোস্ট করা একটি ভিডিও বার্তায় তিনি বিষয়টি উল্লেখ করেন।

সেই বার্তায় বলা হয়, রুশ বাহিনী মারিউপোলে অবরোধের প্রথম ৯ দিন ১২শ’ ৭ জন শান্তিপূর্ণ মারিউপোল বাসিন্দাদের মৃত্যু দেখছিল নীরবে।

গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ইউক্রেনে বিশেষ অভিযান শুরু করে। এরই মধ্যে রুশ বাহিনীর কাছে অবরুদ্ধ ইউক্রেনের বিভিন্ন শহর থেকে বেসামরিক নাগরিকদের সরিয়ে নেয়া হয়েছে।

বিষয়:মারিউপোল রাশিয়া-ইউক্রেন যুদ্ধ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…