চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইউক্রেনকে ৩৫০ মিলিয়ন ডলার দিচ্ছে যুক্তরাষ্ট্র

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:১১ অপরাহ্ণ ২৬, ফেব্রুয়ারি ২০২২
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

ইউক্রেনের নিরাপত্তা সহায়তার জন্য সাড়ে ৩০০ মিলিয়ন ডলার দিতে অবিলম্বে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন।

শনিবার ২৬ ফেব্রুয়ারি বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

বৈদেশিক সহায়তা আইনের মাধ্যমে বরাদ্দ করা সাড়ে ৩০০ মিলিয়ন ডলার অবিলম্বে দেওয়ার জন্য পররাষ্ট্রসচিব অ্যান্টনি ব্লিঙ্কেনকে নির্দেশ দেন বাইডেন। এন্টনি ব্লিঙ্কেনের কাছে একটি স্মারকলিপিতে তিনি এ নির্দেশ দেন।

শিগগিরই বিস্তারিত বিবৃতি জারি করবে পররাষ্ট্র মন্ত্রণালয়।

স্থানীয় সময় শুক্রবার ২৫ ফেব্রুয়ারি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে ৪০ মিনিটের ফোনালাপের পর এ সহায়তা ঘোষণা করা হয়।

জানা গেছে, ফোনালাপে দুই নেতা রাশিয়ায় নিষেধাজ্ঞা ও ইউক্রেনে মার্কিন প্রতিরক্ষা সহায়তা নিয়ে আলোচনা করেছেন। হোয়াইট হাউস জানিয়েছে, দুই নেতা ৪০ মিনিট কথা বলেছেন।

Reneta

বৈঠকের পরে জেলেনস্কি টুইট বার্তায় জানিয়েছেন, তারা ‘নিষেধাজ্ঞা জোরদার করা, কংক্রিট প্রতিরক্ষা সহায়তা ও যুদ্ধবিরোধী জোট’ নিয়ে আলোচনা করেছেন।

বিবিসির খবরে বলা হয়েছে, ফোনালাপের বিষয়ে এর বেশি কিছু জানা যায়নি।

এদিকে ইউক্রেনে তৃতীয় দিন শনিবারও ২৬ ফেব্রুয়ারি হামলা চালাচ্ছে রাশিয়া। এর আগে শুক্রবার মধ্যরাতে কিয়েভে একের পর এক হামলা চালায় রুশ সেনাবাহিনী। প্রকম্পিত হয় পুরো রাজধানী শহর। কিয়েভের সামরিক ঘাঁটিতে হামলা চালানো হয়েছে বলে জানায় রাশিয়া। তবে এ হামলা প্রতিহত করা হয়েছে বলে পাল্টা দাবি করেছে ইউক্রেন।

রাশিয়ার সামরিক হামলায় এখন পর্যন্ত এক লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে বলে ধারণা করছে দ্য ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। সংস্থাটির জরুরি বিতরণের পরিচালক ল্যানি ফোর্টিয়ার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।

বৃহস্পতিবার ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। চারদিক থেকে ইউক্রেনকে ঘিরে হামলা চালায় রুশ সেনারা।

অন্যদিকে ইউক্রেন সংকট সমাধানে পুতিনকে চীনের প্রেসিডেন্টে ফোন দিয়েছেন। চীনা রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিসিটিভি জানায়, শুক্রবার বিকেলে পুতিনের সঙ্গে ফোনে আলাপকালে প্রেসিডেন্ট শি জিনপিং সংলাপের মাধ্যমে ইউক্রেন সংকট সমাধানের কথা বলেছেন।

পুতিনের সঙ্গে আলাপকালে শি বলেন, ‘শীতল যুদ্ধের মানসিকতা ত্যাগ করা, সমস্ত দেশের যুক্তিসঙ্গত নিরাপত্তা উদ্বেগকে গুরুত্ব দেওয়া ও সম্মান করা এবং আলোচনার মাধ্যমে একটি ভারসাম্যপূর্ণ, কার্যকর ও টেকসই ইউরোপীয় নিরাপত্তা ব্যবস্থা গঠন করা গুরুত্বপূর্ণ’।

ইউক্রেনে হামলার তৃতীয় দিনে দেশটির রাজধানী কিয়েভের চারপাশে ব্যাপক সংঘর্ষের খবর পাওয়া গেছে। সংঘাত এবার রাস্তায় ছড়িয়ে পড়েছে। শুক্রবার বাংলাদেশ সময় সন্ধ্যায় কিয়েভের কাছের প্রধান একটি বিমানবন্দর দখলে নিয়েছে রুশ সৈন্যরা। প্রায় ২০০ হেলিকপ্টার ব্যবহার করে অভিযান চালিয়ে ইউক্রেনের দুই শতাধিক সৈন্যকে হত্যার পর ওই ঘাঁটি দখল নেওয়া হয়েছে বলে শুক্রবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে।

ইউক্রেন ন্যাটোর সদস্যপদ দাবি করার পর থেকে রাশিয়া এর বিরোধিতা করে আসছিল।

যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্বের হুমকি-ধামকি আমলে না নিয়ে ইউক্রেনের দোনবাস অঞ্চলের দোনেৎস্ক ও লুহানস্ককে ‘স্বাধীন’ রাষ্ট্রের মর্যাদা দেয় রাশিয়া। এমনকি সেখানে ‘শান্তি প্রতিষ্ঠার জন্য’ সেনা পাঠানোরও ঘোষণা দেন পুতিন। এরপর বৃহস্পতিবার ইউক্রেনে সেনা অভিযানের ঘোষণা দেয় রাশিয়া।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউক্রেনবাইডেন
শেয়ারTweetPin

সর্বশেষ

চরকির পাঁচ বছর: সবসময় ছিল নতুন কিছু করার ইচ্ছা

জুলাই ১২, ২০২৬

বেসরকারি টেলিভিশনের সংবাদ বিভাগের প্রধানদের সাথে ডিআরইউ’র মতবিনিময় সভা

জুলাই ১২, ২০২৬

চিকিৎসা সেবার মূল ভিত্তি হচ্ছে মানবিকতা : জুবাইদা রহমান

জুলাই ১২, ২০২৬

চ্যানেল আইয়ের বিশেষ আয়োজন ‘মনি বিস্কুট চ্যানেল আই বিশ্বকাপ’

জুলাই ১২, ২০২৬

মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিলো না মেজর হাফিজ উদ্দিন আহমদ

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT