চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইউএনও ওয়াহিদার শারীরিক অবস্থার উন্নতি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:০৬ অপরাহ্ণ ০৫, সেপ্টেম্বর ২০২০
- সেমি লিড, জনপদ, ঢাকা, দিনাজপুর
A A
ইউএনও

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানমের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। চিকিৎসকরা বলছেন, তিনি এখন পরিচিতদের চিনতে পারছেন। কথাও বলছেন। 

শনিবার প্রেস ব্রিফ্রিংয়ে তার চিকিৎসায় গঠিত মেডিক্যাল বোর্ড এসব তথ্য জানায়।

ওয়াহিদাকে বিদেশে নেয়ার প্রয়োজন নেই বলে মত দিয়েছে জাতীয় নিউরোসায়েন্স ইনস্টিটিউট ও হাসপাতালের মেডিক্যাল বোর্ড।

Banglabid

চিকিৎসকরা জানান, তাকে এই হাসপাতালে রেখেই চিকিৎসা দিয়ে সুস্থ করা সম্ভব। তবে পরিবার চাইলে দেশের বাইরে উন্নত চিকিৎসার জন্য নিতে পারেন।

নিউরোসার্জন জাহেদ হোসেন জানিয়েছেন: অপারেশনের সময় তার মুখমন্ডলে ৯টি আঘাতের চিহ্ন দেখেছেন। অস্ত্রোপচারের মাধ্যমে তা ঠিক করা হয়েছে। আপাতত তিনি আশংকামুক্ত। তবে ৭২ ঘণ্টা পর ওয়াহিদা খানমের শারীরিক অবস্থা সম্পর্কে বলা বলা যাবে।

ওই হামলার ঘটনায় সন্দেহভাজন হিসেবে আসাদুল ইসলাম নামের একজনকে আটক করেছে র‌্যাব। শুক্রবার দিবাগত রাতে তাকে হিলির কালিগঞ্জ এলাকা থেকে আটক করা হয়।

Reneta

আসাদুলের বাড়ি ঘোড়াঘাট উপজেলার ওসমানপুরে। তাকে রংপুরে র‌্যাব কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে।

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়াহিদ ফেরদৌস জানান: গোপন সংবাদের ভিত্তিতে হাকিমপুর, বিরামপুর ও ঘোড়াঘাট থানা এবং র‌্যাব রংপুরের একটি দল যৌথভাবে হিলির কালিগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে আসাদুল ইসলামকে আটক করা হয়। ওই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য জাহাঙ্গীর নামের আরও একজনকে আটক করা হয়েছে।

বুধবার দিবাগত রাত ৩টার দিকে দিনাজপুরের ঘোড়াঘাটের সরকারি বাসভবনের ভেন্টিলেটর ভেঙ্গে ঘরে ঢুকে দুর্বৃত্তরা ইউএনও ওয়াহিদা খানম এবং তার মুক্তিযোদ্ধা বাবার ওপর হামলা করে। হামলাকারীরা হাতুড়িসহ বিভিন্ন অস্ত্র দিয়ে মারাত্মক জখম করে।

এই ঘটনায় বোনকে হত্যা চেষ্টার অভিযোগ এনে অজ্ঞাতনামা দুইজনকে আসামি করে দিনাজপুরের ঘোড়াঘাট থানায় মামলা করেছেন ওয়াহিদা খানমের ভাই শেখ ফরিদ।

২০১৮ সালের ৭ নভেম্বর কর্মস্থলে যোগ দেয়ার পর থেকেই মাদক, অবৈধ স্থাপনা উচ্ছেদ, অবৈধ বালু উত্তোলন, বাল্যবিবাহ, ইভটিজিংয়ের বিরুদ্ধে কাজ করে সবমহলে প্রশংসিত হন ওয়াহিদা খানম।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউএনও ওয়াহিদাশারীরিক অবস্থা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সেক্টর কমান্ডার আবু ওসমান চৌধুরী মারা গেছেন

পরবর্তী

ক্ষণে ক্ষণে বাড়ছে মৃতের সংখ্যা

পরবর্তী

ক্ষণে ক্ষণে বাড়ছে মৃতের সংখ্যা

ইউএনও’র ওপর হামলার দুই আসামিকে পুলিশে সোপর্দ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

আগস্ট ৩১, ২০২৬

ইন্দোনেশিয়ার বিপক্ষে এশিয়া কাপে শুভ সূচনা বাংলাদেশের

আগস্ট ৩১, ২০২৬

মুক্তাগাছায় প্রকৃতি ও জীবন ক্লাবের কমিটি গঠন, বৃক্ষরোপণ ও চারা বিতরণ

আগস্ট ৩১, ২০২৬

হঠাৎ আল হিলাল ছেড়ে গেলেন বেনজেমা

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT