চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইউএনও ওয়াহিদার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি, আইসিইউ থেকে স্থানান্তর

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:১২ অপরাহ্ন ০৭, সেপ্টেম্বর ২০২০
- সেমি লিড, বাংলাদেশ
A A
ইউএনও

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কমকর্তা (ইউএনও) ওয়াহিদা খানমের শারীরিক অবস্থা কিছুটা ভালো এবং স্থিতিশীল হওয়ায় আইসিইউ থেকে এইচডিইউতে স্থানান্তর করা হয়েছে।

সোমবার সকালে মেডিকেল বোর্ড ওয়াহিদার শারীরিক অবস্থার পর্যালোচনায় মিটিং করে এ সিদ্ধান্ত দেন।

সোমবার সকালে আইসিইউতে ওয়াহিদাকে দেখেছেন বোর্ডের চিকিৎসকরা। পরে সকাল ১০টায় মিটিং করে ওয়াহিদার শারীরিক অবস্থা পর্যালোচনা করেন চিকিৎসকরা।

তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড প্রধান অধ্যাপক জাহেদ হোসেন বলেন, সকাল থেকে তাকে লিকুইড খাবার দেয়া শুরু হয়। তার কনসাস লেভেল এবং আর সব প্যারামিটার ভালো। তবে শরীরের একটা অংশ অবশ হয়ে যাওয়ার কারণে ডান পাশের অংশের উন্নতি নেই।  মধ্যরাতে ওয়াহিদার অস্ত্রোপচারের পর পর্যবেক্ষণের ৭২ ঘণ্টা শেষে সোমবার সকালে তার অবস্থার পর্যালোচনা করা হয়।’

৭২ ঘণ্টা আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে শেষে আজ সকালে ওয়াহিদার মেডিকেল বোর্ড তার শারীরক অবস্থার উন্নতি হয়েছে এবং আইসিইউতে রাখার প্রয়োজন নেই বলে জানান। তবে ওয়াহিদার শরীরের অবশ হয়ে যাওয়া ডান অংশের উন্নতি নেই। তার জন্য ফিজিওথেরাপি চলছে। তবে পুরো সেরে উঠতে সময় লাগবে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

গত বুধবার দিবাগত রাত ৩টার দিকে দিনাজপুরের ঘোড়াঘাটের সরকারি বাসভবনের ভেন্টিলেটর ভেঙ্গে ঘরে ঢুকে দুর্বৃত্তরা ইউএনও ওয়াহিদা খানম এবং তার মুক্তিযোদ্ধা বাবার ওপর হামলা করে। হামলাকারীরা হাতুড়িসহ বিভিন্ন অস্ত্র দিয়ে তাকে মারাত্মক জখম করে।

Reneta

পরেরদিন আশঙ্কাজনক অবস্থায় রংপুর কমিউনিটি হাসপাতাল থেকে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সাইন্স অ্যান্ড হাসপাতালে এনে ভর্তি করা হয়।

এই ঘটনায় বোনকে হত্যা চেষ্টার অভিযোগ এনে অজ্ঞাতনামা দুইজনকে আসামি করে দিনাজপুরের ঘোড়াঘাট থানায় মামলা করেছেন ওয়াহিদা খানমের ভাই শেখ ফরিদ।

২০১৮ সালের ৭ নভেম্বর কর্মস্থলে যোগ দেয়ার পর থেকেই মাদক, অবৈধ স্থাপনা উচ্ছেদ, অবৈধ বালু উত্তোলন, বাল্যবিবাহ, ইভটিজিংএর বিরুদ্ধে কাজ করে সবমহলে প্রশংসিত হন ওয়াহিদা খানম।

Jui  Banner Campaign
ট্যাগ: আইসিইউইউএনও ওয়াহিদা
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রচলিত রাজনীতির বাইরে তারেক রহমানের এক ভিন্ন সন্ধ্যা

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

পাকিস্তানকে বড় ব্যবধানে হারিয়ে সুপার এইটে ভারত

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

মাথায় টিউমার, জরুরি অস্ত্রোপচার- কেমন আছেন তানিয়া বৃষ্টি?

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

মিথ্যা মামলা প্রত্যাহারের আশ্বাস!

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

নির্বাচনের পর শেয়ারবাজারে বড় উত্থান

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT