চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইউএনও’র স্ত্রী’র সেলফি বিলাসের দায়ও ফায়ার সার্ভিসের?

সম্পাদনা পর্ষদসম্পাদনা পর্ষদ
৮:৪৭ অপরাহ্ন ২৭, জুলাই ২০১৯
সম্পাদকীয়
A A

উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) স্ত্রী বন্যার পানি দেখতে গিয়ে ব্রিজের উপর দাঁড়িয়ে সেলফি তোলার সময় হাত ফসকে পানিতে পড়ে যায় শখের দামী মোবাইল ফোন। আর তা তুলতে ইউএনও খবর পাঠান ফায়ার সার্ভিসকে। তারপরে ৬ সদস্যের একটি ডুবুরি বহুকষ্টে কয়েক ঘণ্টা অভিযান চালিয়ে মোবাইলটি উদ্ধার করে।

ঘটনাটি ঘটেছে জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলামের স্ত্রীর মোবাইল ফোন নিয়ে সেখানে তৈরি হয়েছিল নাটকীয়তা। বিভিন্ন গণমাধ্যমের খবরে প্রকাশ, ডুবুরিদের ইউএনও’র স্ত্রীর মোবাইল উদ্ধারের ঘণ্টাব্যাপী অভিযান দেখতে স্থানীয় শত শত জনতা সেখানে হাজির হয়েছিল এবং ঘটনাটি ‘টক অব দ্য’ টাউনে পরিণত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, স্যামসাং গ্যালাক্সি এস-১০ মডেলের মোবাইলটি তার স্ত্রীর খুব প্রিয়। তাই ফোনটি উদ্ধার করার জন্য ফায়ার সার্ভিসের সাহায্য নেয়া হয়েছে।

রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত প্রজাতন্ত্রের সেবাপ্রদানকারী একটি সংস্থাকে প্রজাতন্ত্রের আরেকজন সরকারি চাকুরে তার ব্যক্তিগত কাজে লাগাতে পারেন কিনা, তা নিয়ে সামাজিক মাধ্যমে বিষয়টি ব্যাপক আলোচিত হচ্ছে। স্ত্রীর সেলফি বিলাস আর অসাবধনতায় মোবাইল ফোন তুলতে ৬ জন ডুবুরিকে বন্যার পানিতে কেনো নামানো হলো, তা নিয়েও প্রশ্ন করছেন অনেকে।

মাঠপর্যায়ে দায়িত্বপালনরত বিভিন্ন সরকারি কর্মকর্তার মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তারা বেশ গুরুত্বপূর্ণ অবস্থানে আছেন। তাছাড়া তারা অন্যান্য প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তাদের চেয়ে একটু বেশিই সুযোগ-সুবিধা পেয়ে থাকেন। কিছুদিন আগে তাদের জন্য বরাদ্দের অপেক্ষায় থাকা কোটি টাকার গাড়ি বেশ আলোড়ন তুলেছিল। সরকারি কর্মচারী ও কর্মকর্তা বিধিমালায় এ ধরণের কাজ সাংঘর্ষিক কিনা, তা হয়তো কর্তৃপক্ষ খতিয়ে দেখবেন। কিন্তু আমাদের মনে হয়েছে, ওই উপজেলা নির্বাহী কর্মকর্তার আরো দায়িত্বশীল আচরণ করা উচিত ছিল ব্যক্তিগত কাজে ফায়ার সার্ভিস ডাকার আগে।

ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ দেশের একটি খুবই দায়িত্বশীল প্রতিষ্ঠান। যারা বিভিন্ন দূর্যোগে নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে জনগণের সেবা করে যাচ্ছে। আলোচিত হলেও বন্যার পানির প্রবল স্রোতের মধ্যে থেকে ইউএনও’র স্ত্রীর সামান্য মোবাইল ফোন উদ্ধার করতে তারা আবারও তাদের দক্ষতার প্রমাণ দিয়েছেন।

এখানে আরেকটি লক্ষ্যণীয় যে, জনগণের যেখানে সেখানে সেলফি তোলার অভ্যাস। অনেক গবেষণা প্রতিবেদনে এই বিষয়টি একটি মানসিক রোগ বলে উল্লেখ করা হয়েছে। সেলফি তুলতে গিয়ে অনেক ঘটনায় প্রাণহানিসহ নানা ক্ষতিকর প্রভাবের কথা বিভিন্নসময় জানা যায়। মাদারগঞ্জে বন্যার পানি দেখতে ব্রিজের উপরে দাঁড়িয়ে সেলফি তোলার ঘটনা সেলফির ক্ষতিকর প্রভাবের একটি উদাহরণ হয়ে থাকলো।

Reneta

বন্যার পানি দেখতে গিয়ে দেশের বিভিন্ন জেলায় সম্প্রতি বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে, কাজেই সবারই এ ধরণের আচরণের আগে সাবধান হওয়া উচিত। সেইসঙ্গে প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারিরা যার যার অবস্থানে থেকে নৈতিক ও দায়িত্বশীল আচরণ করবেন বলেও আমাদের আশাবাদ।

Jui  Banner Campaign
ট্যাগ: বন্যা পরিস্থিতিবন্যার পানিসেলফি
শেয়ারTweetPin

সর্বশেষ

‘আইসিসি এমন কিছু করেনি যাতে আমাদের খেলতে যাওয়া উচিত’

ফেব্রুয়ারি ৮, ২০২৬

ঋণের দায়ে জেলহাজতে রাজপাল যাদব

ফেব্রুয়ারি ৮, ২০২৬

গুম, খুন ও লুটপাটের সঙ্গে জড়িতদের বিচার নিশ্চিত করা হবে: নাহিদ ইসলাম

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: নৌবাহিনী প্রধানের ভোলা কন্টিনেন্ট পরিদর্শন।

অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে মাঠ পর্যায় পরিদর্শনে নৌবাহিনী প্রধান

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালের পোখরা ভ্রমণ: পাহাড়ের কোলে শান্তির সন্ধান

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT